শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর সাথে কুবির সমঝোতা চুক্তি

মুরাদুল মুস্তাকিম,কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫৬৪ ০০০ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের ভৌত অবকাঠামোগত উন্নয়নের কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। ঢাকা ক্যান্টনম্যান্টের ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড কার্যালয়ে এই স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

সমোঝতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, সেনাবাহিনীর চীফ ইন ইঞ্জিনিয়ার ইবনে ফজল শায়খুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার ড. আবু তাহের, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু তাহের এবং সেনাবাহিনীর পক্ষে এ প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আলী সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু তাহের বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের ভৌত অবকাঠামোগত কাজ সমূহ সেনাবাহিনীর মাধ্যমে সম্পাদনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর সাথে আমাদের আজকে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সেনাবাহিনী খুব দ্রুতই প্রকল্পের মাস্টার প্ল্যান সম্পন্ন করে অবকাঠামোগত উন্নয়নের কাজ করবে । সেনাবাহিনী আগামী ১৬ মার্চ হতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাজ শুরু করে দিবে।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়নের জন্য ১৬৫৫ কোটি ৫০ লক্ষ টাকার মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয় । প্রকল্পটির মধ্যে রয়েছে, ২০০ একর নতুন ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন (১০০ একর), চারটি দশ তলা একাডেমিক ভবন নির্মাণ, একটি ছয় তলা প্রশাসনিক ভবন নির্মাণ, ছাত্রদের জন্য দুইটি দশ তলা আবাসিক হল, ছাত্রীদের জন্য দুইটি দশতলা আবাসিক হল, উপাচার্যের বাসভবন, শিক্ষকদের জন্য একটি দশ তলা আবাসিক ভবন নির্মাণ , একটি দশ তলা ডরমেটরি ভবন নির্মাণ, ছাত্র শিক্ষক কেন্দ্র, তিন তলা কেন্দ্রীয় মিলনায়তন, মেডিকেল সেন্টার নির্মাণ, অভ্যন্তরীণ রাস্তা, লেক খননসহ বেশ কয়েকটি কার্যক্রম। প্রকল্পটি ২০২৩ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..