বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

অন্তরের চিকিৎসায় কুবি ইংরেজি ১১তম ব্যাচের ১লক্ষ ১১হাজার টাকা প্রদান

মুরাদুল মুস্তাকিম,কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০২ ০০০ বার

কিডনিজনিত সমস্যায় অসুস্থ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর শাহার চিকিৎসায় সাহায্যের জন্য ১লক্ষ ১১ হাজার ৫২০টাকা হস্তান্তর করেছে নিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষে এ টাকা হস্তান্তর করেন ১১ তম ব্যচের শিক্ষার্থীরা । অন্তরের পক্ষে এ টাকা বিভাগীয় প্রধান ও তার সহপাঠীরা গ্রহণ করেন।

এছাড়াও ইংরেজি বিভাগের ৭ম ব্যাচের পক্ষ থেকে ২৮ হাজার ৩০০ টাকা, ২য় ব্যচের তারিন ১০ হাজার টাকা, ৩য় ব্যাচের রেনেসাঁ আহমেদ সায়মা ২৫ হাজার টাকা, ৬ষ্ঠ ব্যাচের অনি ১০হাজার টাকা এবং সাংবাদিকতা বিভাগের ১৩ তম ব্যাচের ইমরুস দিয়েছে ১০ হাজার টাকা।

এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস, সহযোগী অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আবুল হায়েত এবং ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক রেনেসাঁ আহমেদ সায়মাসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

এই সময় বিভাগীয় প্রধান বলেন, অন্তর আমাদের পরিবারের একজন সদস্য, আমরা যদি তাকে সুস্থ করে তুলতে পারি তাহলে আমরা সফল। অন্তর তার পরিবারের একমাত্র ছেলে, আর আমরা যে করে হোক তার মায়ের মুখ উজ্জ্বল করব। এছাড়া যারা অন্তরের চিকিৎসার জন্য সাহায্য করেছে, তাদের কে অনেক ধন্যবাদ। আমাদের বিভাগের পক্ষ থেকে একটা পরিকল্পনা করেছি। একজন বিসিএস ক্যাডারের মাধ্যমে আমরা ওয়েবনার চালু করব। সেইখানে একটা নির্দিষ্ট ফ্রি দিয়ে রেজিষ্ট্রেশনের ব্যাবস্থা করব। যাতে টাকা গুলো অন্তরের চিকিৎসার জন্য কাজে লাগাতো পারি। তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই ওয়েবনারে অংশগ্রহণ করবেন।

ছাত্র উপদেষ্টা রেনেসাঁ আহমেদ সায়মা বলেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ১১ তম ব্যাচের সকল শিক্ষার্থীদের এবং যারা অন্তরের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের প্রতি। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের একটি অংশ। তাই আমি সকল ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা অন্তরের পাশে থাকবেন।

উল্লেখ্য, দুইটা কিডনি ডেমেজড্ অবস্থায়ই তিন বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন অন্তর শাহা। অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেননি, তাই গোপন রেখেছিলেন নিজের ভয়ংকর ব্যাধির কথা। সহপাঠীরা জানলে তাদের উদ্যোগে শুরু হয় অন্তরের চিকিৎসা।

কিডনির ব্যবস্থা করতে পারলেও টাকার কারনে আটকে আছে চিকিৎসা। বাঁচতে হলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, প্রয়োজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা। এত পরিমাণ অর্থ তার পরিবার কিংবা সহপাঠীদের জন্য যোগাড় করা প্রায় দুঃসাধ্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..