বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

অপেক্ষার প্রহর শেষে অবশেষে চালু হচ্ছে স্বপ্নের পায়রা সেতু

মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৪০৩ ০০০ বার

বাংলাদেশের দক্ষিণাঞ্চল বাসীর স্বপ্নের লেবুখালীর পায়রা সেতু (লেবুখালী সেতু) কুয়াকাটা সমুদ্রসৈকত ও পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ চালু হতে যাচ্ছে আগামী ২৪ অক্টোবর। লেবুখালীর পায়রা নদীর ওপর সেতু নির্মাণকাজ শেষে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে ২৪ অক্টোবর যানবাহন চলাচলের জন্য সেতুটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালভাবে উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন বলে ১৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা কর্তৃক স্বাক্ষরিত পত্র প্রেরণ করা হয়েছে। ২০১৩ সালের ১৯ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করার পরে দীর্ঘ ৮বছর ৭মাস ৫দিন শেষে দেশের দক্ষিনাঞ্চলের স্বপ্নের লেবুখালী সেতু কুয়াকাটা, তাপবিদ্যুৎ কেন্দ্র ও পায়রা বন্দর পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হবে যা বর্তমান সরকারের একটি নতুন মাইলফলক। সেতু কর্তৃপক্ষ ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কের (এনএইচ-৮) ১৯২ কিলোমিটার এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ২৭ কিলোমিটারে লেবুখালীর পায়রা নদীর ওপর সব শেষ সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালের ২৪ জুলাই। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওএফআইডি) যৌথ অর্থায়নে ১ হাজার ৪৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণের দায়িত্ব পায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড। পটুয়াখালী, বরগুনা জেলা ও দুমকী উপজেলাসহ স্থানীয় জনগনের মধ্যে সেতুটি উদ্বোধনের অপেক্ষার প্রতিক্ষার প্রহর শেষ হচ্ছে ২৪ অক্টোবর এবং সকলের মধ্যে আনন্দ সঞ্চার বিরাজ করছে। সেতুটি চালু হওয়ার পূর্বেই সকাল-সন্ধ্যার পরে সেতুর দু’পারে দর্শনার্থী ভীড় জমাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসক পটুয়াখালী মোহাম্মদ কামাল হোসেন পায়রা সেতু (লেবুখালী সেতু) ভার্চুয়াল উদ্বোধনের স্থান পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন। উদ্বোধন বিষয়ে সেতু নির্মান পরিচালক মোহাম্মদ আবদুল হালিম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..