মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

অবরোধ প্রতিরোধে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের শক্ত অবস্থান; মাঠে নেই বিএনপি-জামায়েত

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪১৩ ০০০ বার

বিএনপি-জামায়াতের টানা ৩ দিনের অবরোধের প্রতিবাদে চকরিয়ার হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ এবং জাতীয় শ্রমিকলীগ চকরিয়া উপজেলা শাখার সহসভাপতি মোঃ মিরানের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে হারবাং ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নির্দেশনা অনুুসারে রাজপথে এ অবস্থান নেন হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হারবাংয়ের বিভিন্ন ওয়ার্ড ও মোড়ে মোড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছিলেন সতর্ক প্রহরায়। এ সময় বিএনপির অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশও করছে দলটির নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের প্রথম দিনও রাজপথ ছিলো মূলত আওয়ামী লীগ নেতা-কর্মীদের দখলে। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিনে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এমএ এর নির্দেশনায় হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ এবং জাতীয় শ্রমিকলীগ চকরিয়া উপজেলা শাখার সহসভাপতি মোঃ মিরানের নেতৃত্বে ও চকরিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু মুসা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী ও তরুণ আওয়ামীলীগ নেতা তানভীর আহমেদ সিদ্দিক তুহিনসহ উপজেলা, পৌরসভা, ও ইউনিয়নের বেশকিছু নেতাকর্মীদের উপস্থিতিতে হারবাং বাস স্টেশন এলাকায় এক বিশাল মিছিল ও সমাবেশ পালিত হয়। সকালে এসব নেতাকর্মীরা হারবাং বাস স্টেশন এলাকায় অবস্থান নেন। দিনভর সেভাবে ছিল দলটির নেতা-কর্মীদের অবস্থান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের সংখ্যাও বেড়েছে।

এ সময় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, জনগণের জানমাল রক্ষায় এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে তারা মাঠে আছেন। সতর্ক পাহারার পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

অন্যদিকে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য ১৭ কোটি মানুষকে অবরুদ্ধ করে এই কর্মসূচি দিয়েছে বিএনপি-জামায়াত। আমি মনে করি, এটা পাগলামি ছাড়া আর কিছুই না। এটা সম্পূর্ণভাবে বিকৃত মস্তিষ্কের কাজ, সম্পূর্ণভাবে একটা উন্মাদনা। তিনি আরো বলেন, তাদের এই দূর্বৃত্তায়নের রাজনীতি থেকে জনগনের জানমালের নিরাপত্তার জন্য শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন, জনগনকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার জন্য। আমরা রাজপথে আছি এবং রাজপথেই থাকবো।

অন্যদিকে, জাতীয় শ্রমিকলীগ চকরিয়া উপজেলা শাখার সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মিরান জানান, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা মাঠে আছি। বিএনপিকে জ্বালাও-পোড়াওয়ের আর কোনো সুযোগ দেওয়া হবে না। বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..