রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

‘অবৈধদের জন্য বৈধ আপগ্রেডেশন বন্ধ করলেন ভিসি’-অফিসার্স এসোসিয়েশন 

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩১ ০০০ বার

আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের তোপের মুখে পড়ে সকাল ১১ ঘটিকা ও দুপুর ২ ঘটিকার অনুষ্ঠিতব্য কর্মকর্তাদের আপগ্রেডেশন বোর্ড অনিবার্য কারণবশত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

এই আপগ্রেডেশন নিয়ে গতকাল অফিসার্স এসোসিয়েশনের ৪ জন কর্মকর্তার আপগ্রেডেশন অবৈধ ও নিয়ম পরিপন্থী বলে অভিযোগ তুলেন এবং রেজিস্ট্রার বরাবর স্মারক লিপি প্রদান করেন পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন। ঐ স্মারক লিপিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ববর্তী নির্দেশনা অমান্য করে নতুন করে ৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত রেজিস্ট্রার/অতিরিক্ত পরিচালক পদে ২৬ সেপ্টেম্বর গোপনে মৌখিক পরীক্ষা গ্রহণ করে অতিরিক্ত পদে পদন্নোতি দেওয়ার চক্রান্ত চলছে বলে তারা মৌখিকভাবে অবগত হয়েছেন। এই চার জন কর্মকর্তা হলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং উপাচার্যের ব্যাক্তিগত সচিব মো. মনিরুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক জিএম শামসাদ ফখরুল,উপ-রেজিস্ট্রার শাওলী শারমিন, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী।

 

এ সময় পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি হারুনর রশিদ ডন বলেন-ভিসির পিএসসহ ৪ জনের অবৈধ আপগ্রেডেশন না দিতে পারায় বৈধ কমর্কতাদের বোর্ড বন্ধ করেছে ভিসি। এ সমস্ত কর্মকাণ্ড অনৈতিক। পাবিপ্রবিতে কখনো এমন ঘটনা না ঘটে সেই বিষয়ে আমরা সজাগ আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

 

এ বিষয়ে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বলেন, ভাইস চ্যান্সেলর অবৈধ আপগ্রেডেশন না দিতে পেরে বৈধ আপগ্রেডেশন স্থগিত করেছেন যা দু:খজনক আমি সাধারণ সম্পাদক হিসেবে আশা করি নাই, তবে বিশ্ববিদ্যালয়ে কোন অন্যায়- অনিয়ম করতে দেওয়া হবে না। কোন অপশক্তি আমাদের পথকে রোধ করতে পারবে না। এ সময় অপকর্মের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..