মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

অবৈধ কসাইখানা ও পরিবেশ দূষণের সংবাদ প্রচারে সাংবাদিক’কে হুমকি

এবিএস রনি,শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৫৫৪ ০০০ বার

যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগুড়ী বাজারে বহুবছর ধরে ফুটপথে অবৈধ কসাইখানা ও মাংসের দোকান গড়ে উঠাই এবং স্থানীয় পরিবেশ ভীষণ ভাবে দুষিত হওয়ায় গত ১১ই মার্চ “শার্শায় বহুবছর ধরে পরিবেশ দূষণে ভূমিকা রেখে চলেছে অবৈধ কসাইখানা ও উপজেলা স্যানিটারি অফিসার” শিরোনামে নিষ্ঠাবান সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ হাসানূল কবীর সংবাদ প্রচার করেন এবং শার্শা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। তারই জেরে ১১ই এপ্রিল রাত ৮টার দিকে কসাইদার রিপন ও মিলন ঐ সাংবাদিকের বাড়ীতে এসে তার স্ত্রী ও শিশু সন্তানের সামনে খুনজখমের হুমকি প্রদান করে। এ ব্যাপারে ১২ই এপ্রিল শার্শা থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে, জিডি নং-৪৫২।

উল্লেখ্য, যশোরের শার্শা উপজেলার বাগুড়ী মহাসড়কের সাথে বহুবছর যাবত অবৈধ কসাইখানা ও মাংসের দোকান গড়ে তুলে ব্যবসা করে আসছে কিছু অসাধু মাংস ব্যবসায়ী, হচ্ছে পরিবেশ দূষণ।

শার্শার বাগুড়ী মহাসড়কের সাথে অবৈধ স্থাপনা গড়ে তুলে ধূলাবালুযুক্ত মাংস বিক্রি করছে হরহামেশা এসব মাংস ব্যবসায়ীরা। অত্রাঞ্চলের বাগআঁচড়া বাজারে বহুবছর ধরে পিলখানা ও মাংসের বাজার থাকা স্বত্বেও আবাসিক এলাকায় এবং মহাসড়কের পাশে প্রায় প্রতিদিনই ভোররাতে গরু জবাই করে গোবর ও জবাইকৃত পশুর বর্জ্য ফেলায় এলাকার পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে। বেওয়ারিশ কুকুর সেগুলো ছড়াচ্ছে পুরো এলাকায়। বিভিন্নভাবে পার্শ্ববর্তী বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জীবাণু ছড়াচ্ছে। ফলে ভীষণ দুষিত জীবাণুবাহী পরিবেশে স্থানীয় অধিবাসীদের বসবাস এবং পার্শ্ববর্তী ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বেওয়ারিশ কুকুরের আক্রমণে ভয়ে সবসময় আতঙ্কিত থাকে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় শিশুরা।

এবিষয়ে শার্শা উপজেলার স্যানিটারি অফিসার শেফালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আপনি এবিষয়ে বাজার কমিটিকে বলেন। আমি কত দেখবো”। অথচ তিনি ঠিকই বহুবছর যাবৎ এসব অবৈধ পরিবেশ দূষণকারী কসাইখানা ও মাংস ব্যবসায়ী মালিকদের পরিবেশের ছাড়পত্র দিয়ে যাচ্ছেন। তাহলে কিসের বিনিময়ে তিনি বহুবছর তাদের পরিবেশের ছাড়পত্র দিয়ে আসছেন, প্রশ্ন জনমনে।

জনসাধারণের প্রতি সুুদৃষ্টি রেখে পিলখানা ব্যতীত পশু জবাই নিষিদ্ধ সহ অবিলম্বে এইসব অবৈধ কসাইখানা ও মাংসের দোকান উচ্ছেদ করে এলাকাবাসীকে জীবাণুমুক্ত স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শান্তিকামী সচেতন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..