মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

অসহায় স্বর্গ আচার্য্যের মানবিক সহায়তার আবেদন

খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪৯৬ ০০০ বার

বাউল শিল্পী নামে খ্যাত দৃষ্টি প্রতিবন্ধী স্বর্গ আচার্য্য (৭৮) বেশ কয়েক মাস ধরে হার্ণিয়া রোগে আক্রান্ত। বাড়ি পার্বত্য খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের হেডম্যান পাড়া গ্রামে। উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন তার।

 

আটাত্তর বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী এই বাউল শিল্পী দোতরা হাতে ১৬ বছর বয়স থেকে বাউল গানের সাথে সখ্যতা গড়ে তুলেছিলেন। বাউল গানের এই সাধক ব্রাহ্মণ সমাজের হলেও আধ্যাত্মিক, দেহতত্ত্ব ও ধর্মীয় গানে গানে তিনি মানবতার কথা বলতেন। এই মানবতাবাদী গান গেয়ে গ্রামে-গঞ্জে ভিক্ষা করে বেড়ানোটাই ছিল তার রোজী রোজগারের একমাত্র পথ। এই পার্বত্য অঞ্চলের প্রতিটি এলাকায় এলাকায়, বাড়িতে বাড়িতে তার সরব উপস্থিতি মানুষকে দিত অপরিসীম আনন্দ। তার দরদী কণ্ঠে বাস্তববাদী গানগুলো মানুষ বেশি গ্রহণ করতো এবং তিনি সবার কাছে বাউল শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন।

 

তার স্ত্রী মিনতি আচার্য্য জানান, স্বল্প আয় ও ধারদেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তিনি।

 

আপনাদের সহযোগিতায় রোগীটি ফিরে পেতে পারেন হার্ণিয়ামুক্ত একটি সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে।

 

সাহায্য পাঠানোর ঠিকানাঃ

ধনঞ্জয় আচার্য্য (ছেলে) 01831-941529 (বিকাশ)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..