বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

অসহায় শিক্ষার্থীদের বেলায় অক্ষম বশেমুরবিপ্রবির সাবেক রুটিন উপাচার্যের পকেট ভরার সক্ষমতা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৯৬৯ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনের মুখে উপাচার্য হিসেবে খোন্দকার নাসিরউদ্দিনের পতন হলে রুটিন উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মোঃ শাহজাহান।

তবে রুটিন উপাচার্যের অক্ষমতা দেখিয়ে অসহায় শিক্ষার্থীদের অসুস্থতার জন্য অর্থ প্রদান,ইতিহাস বিভাগ নিয়ে তৈরি হওয়া জটিলতাসহ বিভিন্ন বিষয়ে রিজেন্ট বোর্ড না করতে পারায় সমাধানে অক্ষম বলে সে সময় জানান তৎকালীন রুটিন উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহান! তবে রিজেন্ট বোর্ড ছাড়ায় অনৈতিকভাবে সাড়ে সাত লক্ষ টাকা অনুমোদন ও সে  থেকে একটি অংশ গ্রহণও করেন তিনি!                       বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পেনশন ও ভবিষ্যত তহবিল নীতিমালা সংশোধন এবং অনুমোদনের জন্য ব্যয় দেখানো হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এমনকি রিজেন্ট বোর্ড এবং অর্থ কমিটির অনুমোদন ছাড়াই এই সম্পূর্ণ অর্থ অগ্রীম প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বশেমুরবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক এবং পেনশন ও ভবিষ্যত তহবিল নীতিমালা কমিটির সদস্য সচিব গোলাম হায়দারকে এই অর্থ প্রদান করা হয়েছে।এই অর্থ সম্পূর্ণ অনিয়ম করে এবং আইন ভেঙ্গে প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রুটিন উপাচার্য ও বর্তমান বিজ্ঞান অনুষদের ডিন এবং পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শাহজাহান।

এ বিষয়ে তৎকালীন উপাচার্য (রুটিন দায়িত্ব) এবং পেনশন ও ভবিষ্যত তহবিল কমিটির সভাপতি প্রফেসর ড. মো: শাহজাহান বলেন,
“আত্মসাৎ না,আমি সম্মানি নিয়েছি।আবার ফেরতও দিয়েছি।”
যদি আত্মসাৎ না করে থাকেন,তবে ফেরত দেয়ার বিষয়টি আসলো কিভাবে জানতে চাইলে বলেন “যেহেতু আপত্তি উঠেছে, তাই আমরা কয়েকজন ফেরত দিয়েছি।”

অর্থ আত্মসাৎ এর অভিযোগ এর বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও টাকা উত্তোলনকারী গোলাম হায়দার বলেন, “আমি কমিটি’র সদস্য সচিব ও বাহক মাত্র।কমিটির প্রায় ১০ জন সদস্য এ বিষয়ে জানে।আমি টাকাটি বাহক হয়ে তুলেছি মাত্র।এ টাকা ওই কমিটি’র সভাপতি ও সেই সময়কার উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান স্যার অনুমোদন দিয়েছেন।”

এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব বলেন, “বিষয়টি আমি শুনেছি।তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। “

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..