মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশসেরা খুলনা বিশ্ববিদ্যালয়

খুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৩ ০০০ বার

আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ফার্মিনেফ (Fermineff) দল। একই সাথে দলটি বিশ্ব র‌্যাংকিংয়ে ১৫তম স্থান অর্জন করেছে।

এ ডিসিপ্লিন থেকে মোট ৫টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার মধ্যে ৩টি দল সফলতা পেয়েছে। এদের মধ্যে স্কার্মিওন (Skyrmion) দেশে ২য় ও বিশ্বে ১৬তম এবং ফিনিক্স (Pheonix) দেশে ৮ম ও বিশ্বে ২৩তম স্থান অর্জন করে। দেশের মধ্যে প্রথম হওয়া ফার্মিনেফ দলের সদস্যরা হলেন- আসিফ ইকবাল, তাহসিন আহমেদ অতশী, মোঃ নাঈম রিফাত, মোঃ লাবিব হোসেন খান ও নওরিন নুরাইন।

জানা যায়, আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড হল তাত্ত্বিক পদার্থবিজ্ঞান গবেষণায় আগ্রহী স্নাতক ছাত্রদের জন্য পিএইচডি ছাত্র এবং পোস্টডক্স দ্বারা পরিকল্পিত একটি প্রতিযোগিতা। এই অলিম্পিয়াডের লক্ষ্য হল তাত্ত্বিক বিজ্ঞানে আগ্রহী ব্যক্তিদের খুঁজে বের করা এবং শিক্ষার্থীদের আধুনিক গবেষণা দক্ষতার অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করা।

এ বছর এ অলিম্পিয়াডে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন থেকে ৫টি দলসহ বাংলাদেশ থেকে মোট ২৯টি দল অংশগ্রহণ করে। এ অলিম্পিয়াডের ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। বিশ্বের খ্যাতনামা কয়েকটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। এর মধ্যে ইউনিভার্সিটি অব সান্টিয়াগো দে কমপোসটেলা, স্টানফোর্ড, প্রিন্সটন, জন হপকিন্স, এমআইপিটি, ইউসিএলএ উল্লেখযোগ্য।

এদিকে আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ফার্মিনেফ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক বার্তায় তিনি চ্যাম্পিয়ন ফার্মিনেফ দলসহ সাফল্য লাভকারী অন্য দুটি দলকেও অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতে তাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় হবে।

অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রাশেদুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..