বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

আফগান বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিক সহ ৪৫ জনের প্রাণহানি

ইরফান উল হক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৮৯১ ০০০ বার

আফগান বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিক সহ ৪৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।   

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে বিমান হামলায় অন্তত ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খান যিয়ারাত এলাকায় পরিচালিত হামলায় নিহতের সংখ্যা ৪৫ জন। তবে নিহত অন্য ৩৭ জনের মধ্যে কত জন তালেবান সদস্য আর কত জন বেসামরিক নাগরিক সে বিষয়ে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
হেরাত গভর্নরের মুখপাত্র জায়লানি ফারহাদ স্থানীয় এক নিউজ এজেন্সি’ কে বলেন বিমান হামলার লক্ষ্য ছিল অন্তত ৬ তালেবান কম্যান্ডার। তিনি আরও জানান মূলত ঘটনাস্থলের নিকটে ল্যান্ড মাইন বিস্ফোরণের কারণেই বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি হয়।
তালেবান মুখপাত্র ইউসুফ আহমাদি জানান হেরাতে দুটি বিমান হামলায় ৮ জন বেসামরিক নাগরিক নিহত ও ১২ জন আহত হয়েছে। আহমাদি আরও বলেন এমন অযাচিত হামলা সম্প্রতি ছাড় পাওয়া তালেবান বন্দীদের পুনরায় অস্ত্র হাতে নিতে বাধ্য করবে।
আফগান নিরাপত্তা বাহিনী পরিচালিত বিমান হামলায় বেসামরিক নাগরিক সহ অন্তত ৪৫ জন নিহত হওয়ার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত নিন্দা প্রকাশ করে সব পক্ষের মধ্যে শান্তি আলোচনার কথা বলেন।
ঘটনাস্থলের বিভিন্ন স্থিরচিত্র ও ঘটনার প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায় শিশু সহ অনেক বেসামরিক নাগরিক এই আক্রমণের কারণে হতাহত হয়।
প্রতিরক্ষা মন্ত্রী আসাদুল্লাহ খালিদ এক বিবৃতিতে বলেন হামলায় তালেবান সেনা নিহত হয়েছে।তার মন্ত্রানলয় বিবৃতি জারি করেছে যে বেসামরিক নাগরিক দের ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রাপ্ত তথ্য সাধারণ জনগণকে জানানো হবে। বিবৃতিতে আরও বলা হয় দ্যা ন্যাশনাল ডিফেন্স এন্ড সিকিউরিটি ফোর্সের দায়িত্ব হচ্ছে জনগনের সম্পদ ও জীবনের নিরাপত্তা দেওয়া। সুতরাং তারা সকল সুযোগ সুবিধা ব্যবহার করবে এবং দায়িত্ব পালনে কোন চেষ্টাই বাকি রাখবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..