বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

আমার ইচ্ছা একদিন “আদ্য” একটি ব্র্যান্ড হবে

তানজিলা আক্তার
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৮৪৪ ০০০ বার

আমার ইচ্ছা একদিন “আদ্য” একটি ব্র্যান্ড হবে

আমরা যা করতে ভালোবাসি, সেটাই করতে থাকি। সাফল্য নিজেই ধরা দেবে আমাদের কাছে।যারা সফল হয়, তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মত আচরণ করে।

এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিনত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গীর সুফল দেখে অবাক হয়ে যাবেন।

বর্তমানে অনেক তরুণের মনে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন উঁকি দিচ্ছে।তেমনি করে একজন তরুণী উদ্যোক্তা হওয়ার গল্প তুলে ধরেছেন বাংলাদেশ সারাবেলার প্রতিনিধি “তানজিলা আক্তার লিজা”।

আমি শামিয়া আলী, আমি পড়াশুনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, হিসাববিজ্ঞান বিভাগে। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। খুব ছোট বেলা থেকেই কিছু করার ইচ্ছে ছিল। এক সময় মহামারি করোনার মতো অদৃশ্য দৈত্যের মুখোমুখি হলাম। তখন মনে হলো যাদের টাকা কম তাদের বেঁচে থাকা মরে যাওয়ার সমতুল‍্য। কারণ বিশ্ব বাজার প্রায় কর্মশূন‍্য। আর তখনি মনে হলো হালাল একটি শক্ত উপার্জন দরকার।
আমার মামাতো বোন শিফা আপু বুদ্ধি দিলেন অনলাইনে অনেক কিছু করতে পারা যায়।আমি বিসিক থেকে ২০১৯ এর মার্চে ফ‍্যাশন ডিজাইন এর উপর দ্বি-মাসিক একটি কোর্স করেছিলাম।
আমি আরো উৎসাহ পেলাম। তখন YEESBD নামের একটি অনলাইন গ্রুপে শ্রাবণী রায় আপুর ইনভাইটেসনের মাধ্যমে যুক্ত হলাম। এবং আস্তে আস্তে সব কিছু শুরু করলাম।

নাম ঠিক করলাম “আদ‍্য” / “ADDO” কারণ আদ‍্য মানে শুরু। আমি শুরু করলাম।এটি একদিনের সৃষ্টি নয়।শুরুটা ২৬/০৭/২০২০ হঠাৎ মনে হলো নিজের স্বতন্ত্র পরিচয় দরকার। ঠিক তখনি আমার পরিবারের সহায়তায় পেইজটা শুরু করলাম।এটা দাড়ঁ করতে আমাকে সাহায্য করেছে আমার মা বাবা, আত্মীয় এবং বন্ধুরা। তাই এখন এটি করছি পড়াশুনা, চাকরির পাশাপাশি।
আমার খালাতো বোন নাহিদ আপু আমাকে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন। আমার প্রথম অনলাইন ক্রেতা ছিলেন শামিমারা রূপা আপু।আর সর্বপরি আমার মা বাবা ছিলেন আমার চলার পথের অন্ধকারের মশাল।
আমরা এখানে বিভিন্ন থ্রি পিস, হ‍্যান্ড পেইন্ট করা থ্রি পিস, গুঁড়া সাবান ( সাফ ডিটারজেন্ট পাউডার ) বিক্রি করে থাকি।
আমার স্বপ্ন একদিন “আদ‍্য” একটি ব্র্যান্ড  হবে তখন সবাই এক নামে চিনবে।

 

লেখকঃ শামিয়া আলী,

হিসাববিজ্ঞান বিভাগ,

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..