বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

আসন্ন পাবনা-৪ উপনির্বাচনে ঈশ্বরদী-আটঘরিয়ার জনতার মনোনয়ন চান রকি প্রামাণিক

মোঃ জাহিদুল ইসলাম পিয়াস, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৫১৯ ০০০ বার

আসন্ন পাবনা-৪ উপনির্বাচনে ঈশ্বরদী আটঘরিয়ার জনতার মনোনয়ন চান ড. রকিবুল প্রামানিক ওরফে রকি প্রামাণিক।

পাবনা-৪ আসনে তিনি স্বতন্ত্র পার্থী হিসেবে নির্বাচন করতে চান।ইতিমধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।নির্বাচনী প্রচারণা ও যাবতীয় নির্বাচনী কাজের জন্য তিনি এম এইচ কে জিহাদ’কে ম্যানেজার হিসাবে দায়িত্ব দিয়েছেন।তৈরি করেছেন ১০ সদস্যের একটি নির্বাচনী টিম।
দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান রকি প্রামাণিক। রকি প্রামাণিক কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নন।তাই পাবনা-৪ আসন তথা ঈশ্বরদী-আটঘরিয়ানাসীর মনোনয়ন চান তিনি।জনতার এই মনোনয়ন তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে বলে বিশ্বাস রকি প্রামাণিকের।
ড. রকি প্রামানিক ঈশ্বরদীর প্রখ্যাত সাঁড়া মাড়োয়ারি উচ্চ বিদ্যালয় (বর্তমানে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ) থেকে মাধ্যমিক পাশ করেন।এরপ্র ঈশ্বরদী সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হোন।সেখান থেকে উচ্চ মাধ্যামিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিসট্রিতে বি এস সি ও এম এস সি করেন।পরে জাপান থেকে বায়োকেমিসট্রি, সেল ও মলিকিউলার বায়োলজিতে পিএচডি অর্জন করেন বলে জানা গিয়েছে।
তিনি ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিটের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
এছাড়া স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য জনসচেতনা গড়ে তোলার জন্য তৎকালীন সময়ে ব্যাপক ভূমিকা রেখেছিলেন বলে জানান। তিনি বাংলাদেশ, জাপান তিনি।
অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন বেসরকারি এবং সরকারি সংস্থায় চাকুরিতে নিযুক্ত ছিলেন।বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়া অংঙ্গরাজ্যের সরকারি জনস্বাস্থ্য বিভাগে সাইনটিস্ট ইন্সপেক্টর হিসাবে কর্মরত আছেন বলে বাংলাদেশ সারাবেলা’কে জানান তিনি।
রকি প্রামাণিক পাবনা-৪ উপনির্বাচনে প্রার্থীতা নিয়ে বলেন “প্রবাস থেকে যখন দেশে আসি,তখন অনেক অব্যবস্থাপনাতেই মনটা ভীষণ কষ্ট পাই।একটা সুন্দর আগামীর অপেক্ষায় সকলেই পথ চেয়ে আছে। সেই কাজে সামিল হতে আসন্ন পাবনা-৪ উপনির্বাচনে আমি জনতার মনোনয়ন চাই।ইনশাআল্লাহ জনগণের ভোট ও ভালোবাসায় সিক্ত হয়ে এই জনপদের জন্য কিছু করতে পারবো আমি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..