বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে নিহতের পরিবার

মো: কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৪ ০০০ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ৩নং ওয়ার্ডের সীতারখীল এলাকায় নির্বাচনী প্রতিহিংসার শিকার হন শফিউল আলম (২৮)। ঘটনার এক মাস পরেও এজাহারভুক্ত কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে রয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহত শফিউল আলমের পরিবার। মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ আগষ্ট রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সীতারখীল গ্রামে সদ্য অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে শফিউল আলমকে হত্যা করে এমইউপি এনামুল হক গংরা। পরে আইনি ঝামেলা এড়াতে সেদিন রাতে জুয়ার আসর থেকে জুয়াড়িদের পুলিশের ধাওয়ার নাটক সাঁজান এমইউপি এনামুল হক। পরে ২৮ আগষ্ট বিএমচর ইউনিয়নের মাতামুহুরি নদীর কইন্যারকুম নামক স্থান থেকে গলায় ও মুখে রশি প্যাচানো অবস্থায় শফিউল আলমের নিতর দেহ পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার করে। এ ঘটনায় নিহত শফিউল আলমের বোন মরিয়ম বাদী হয়ে ২৯ আগষ্ট ২০২২তারিখে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এমইউপি এনামুল হক”কে ১ নং আসামি করে যথাক্রমে মোজাম্মেল, কামাল চৌকিদার, নাজেম উদ্দিন, তৌহিদুল ইসলামসহ মোট ৫জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। নিহতের বোন মরিয়ম সাংবাদিকদের বলেন, ‘আমার ভাইকে তো ফিরে পাবো না। কিন্তু মামলার এক মাস পার হলেও পুলিশ কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি। তিনি দ্রুত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মাতামুহুরি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে সেটার ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..