বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ইউসিবি পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিআইইউ

তানজিলা আক্তার লিজা, ডিআইইউ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৯২৪ ০০০ বার

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ‘ডিজিটাল ভূমি ব্যাবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক’ বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত ‘ইউসিবি ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ) প্রতিযোগিতায় রানার আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি(বিইউবিটি)।

আজ বুধবার (৩১-মার্চ) সকাল ১০ টায় রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)’তে এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ উদ্যোগে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ডিবেট ফর ডেমোক্রেসি’র সভাপতি হাসান আহমেদ চৌধুরীর কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী।

বিজয়ীদের মধ্যে এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান বুলবুল(দলনেতা ও পক্ষ-দলের প্রধানমন্ত্রী), আইন বিভাগের এস.এম আল-আমিন ও ব্যাবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহ-আলম। দলীয় সদস্য অপর সদস্য সমাজবিজ্ঞান বিভাগের নীলা।

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় এমন বিজয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার জনাব শাহ-আলম চৌধুরী হিমু উচ্ছসিত কন্ঠে বলেন,’আমাদের প্রতিযোগীরা এ বিজয়ের মধ্য দিয়ে বরাবরের মতোই আবারও তাদের সামর্থ্যের প্রমাণ রেখেছে। তাদের বিতর্কের প্রতি প্রেম ও অনুরাগ ও সুস্থ প্রতিযোগিতার মানষিকতাই আসলে এ সাফল্যের মূল কারণ। আমি ডিআইইউ ডিবেট টিমের উত্তোরত্তর সাফল্য কামনা করছি।’

বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিতর্ক অঙ্গনে বরাবরই ভালো করে আসছে।এমনকি আমাদের দেশের জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বহু বছর ধরেই এমন সাফল্য অর্জন করে আসছে। এ সাফল্য বজায় থাকুক এটাই প্রত্যাশা।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..