মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ইন্দুরকানীতে পরকিয়া প্রেমের টানে ঘর ছাড়া প্রেমিক প্রেমিকা আটক

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ৫৫৬ ০০০ বার

পিরোজপুরের ইন্দুরকানীতে স্বামীর সরলতার সুযোগ নিয়ে পরকিয়া প্রেমের টানে ঘর ছেড়েছে তিন সন্তানের এক জননী। স্বামীর ঘর ছেড়ে পালাবার সময় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নেয়ার অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পরকিয়া প্রেমিক প্রেমিকাকে আটক করে বুধবার আদালতে প্রেরণ করেছেন।

আটকৃতরা হলেন পরকিয়ার টানে ঘর ছাড়া তিন সন্তানের জননী উপজেলার কালাইয়া গ্রামের মোসা: ঝর্ণা বেগম (৩০) ও তার পরকিয়া প্রেমের স্বামী ছগীর হোসেন (৪০)।

মঙ্গলবার উপজেলার কালাইয়া গ্রামের মৃত ইসমাইল খলিফার পুত্র গার্মেন্টস কর্মী সালাম খলিফা ইন্দুরকানী থানায় স্ত্রী ঝর্ণাসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কর্ম সূত্রে সালাম ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। সালাম খলিফা ও ঝর্ণা বেগমের সংসারে দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তাদের কাঠের বসত ঘরটি ভেঙে দালান ঘর নির্মানের কাজ চলছে। নির্মান কাজের জন্য সালাম তার স্ত্রীর কাছে ২ লক্ষ টাকা রেখে কর্মস্থলে চলে যান।

স্বামী বাড়িতে না থাকায় ঝর্ণা তাদের একই গ্রামের মৃত সোবাহানের ছেলে সগীর হোসেনের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। তারা সালামের নিজ বাড়িতে বসে বিভিন্ন সময় দৈহিক সম্পর্ক চালাতেন। এক পর্যায়ে গত ২৬ মে সকালে নগদ দুই লক্ষ টাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন, আট আনা ওজনের স্বর্ণের কানের দুল, চুড়ি ও ব্যবহৃত কাপড় নিয়ে সন্তানদের ফেলে রেখে পরকিয়া প্রেমিক সগীরের সাথে পালিয়ে যান ঝর্ণা।

যার পরেই ২৮ মে ছালাম ডাক যোগে একটি তালাক নামা প্রাপ্ত হন। যাতে ২৬ মে ঝর্ণা সালামকে তালাক দিয়েছেন বলে উল্লেখ করা হয়। এ কাজে ঝর্ণা ও সগীরকে সহযোগিতা করেছেন হাফিজুল হাওলাদার (৩০) ও সুরমা বেগম (২৫)।

ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, অভিযোগের ভিত্তিতে দুই জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..