বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ইবির আবাসিক হলে চুরি

ফারহানা নওশীন তিতলী , ইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৫১৮ ০০০ বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের নয়টি রুমের তালা ভাঙাসহ  হলের ডাইনিং থেকে বেশ কিছু সরঞ্জাম চুরি হয়েছে বলে জানিয়েছে হলের নিরাপত্তা কর্মীরা।

শনিবার (৭ আগস্ট) সন্ধ্যার পর এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিরাপত্তা কর্মীরা জানান, প্রাচীর টপকে গ্রিল ভেঙে হলের ডাইনিংয়ে চোর ঢোকে। নয়টি কক্ষের সামনে তালাগুলো পড়ে থাকতে দেখা যায়। তবে হল বন্ধ থাকায় কী কী জিনিস চুরি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল  জানান, হল বন্ধ থকায় আমরা হলের বেশ কিছু কাজ করেছি যেগুলো হল খোলা অবস্থায় করা সম্ভব হচ্ছিলো না। এজন্য শ্রমিকরা প্রতিদিনের মতো কাজ করতে এসে হলের একপাশের বারান্দার গ্রীল ভাঙা অবস্থায় দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীরা আমাকে ফোন করে জানায়। শারীরিক অসুস্থতার কারণে হল পরিদর্শন করতে না পারলেও এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছি। হলের পক্ষ থেকে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়াও ভিসি বরাবর আবেদন করেছি তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য।

চুরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার পরেরদিন আমরা প্রো-ভিসি ও ট্রেজারার স্যার সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। হলে চুরি হয়েছে নিশ্চিত তবে, মেয়েরা না থাকায় বোঝা যাচ্ছেনা ঠিক কি কি চুরি হয়েছে।  বিষয়টি জোর পূর্বক দেখা হচ্ছে তদন্ত সাপেক্ষ শিঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..