রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

ইবি’র ২৬ শিক্ষক পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ফারহানা নওশীন তিতলী
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪০৬ ০০০ বার

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত হতে ২০২০-২১ অর্থবছরে বিশেষ গবেষণা অনুদানের জন্য মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষক।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ইন্টার ডিসিপ্লিনারি, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং প্রকৌশল ও ফলিত বিজ্ঞান এই ছয় ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার ১৫৮ জন গবেষক। এর মধ্যে ৫ ক্যাটাগরিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষক মনোনীত হয়েছেন।

বায়োলোজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে মনোনীতরা হয়েছেন- বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মফিজুর রহমান, সহকারী অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ, সহযোগী অধ্যাপক ড. হেলাল উদ্দিন।

ইনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে- সহযোগী অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন খান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা জামাল, প্রভাষক আনিসুল কবির।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স ক্যাটাগরিতে- অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান, অধ্যাপক ড. আয়েশা আক্তার জামান, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. শরীফ মো. আল রেজা, অধ্যাপক ড. মিনহাজুল হক, সহযোগী অধ্যাপক ড. সাদিকুল ইসলাম, অধ্যাপক ড. আরিফুজ্জান খান, সহযোগী অধ্যাপক ড. আহসানুল হক, অধ্যাপক ড. শামসুল আলম, সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।

একই ক্যাটাগরিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোমিন, সহযোগী অধ্যাপক খায়রুল ইসলাম, অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. খলিলুর রহমান।

এছাড়া ইন্টার ডিসিপ্লিনারি ক্যাটাগরিতে অ্যাপ্লাইড নিউট্রেশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের অধ্যাপক এটিএম মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক কামরুজ্জামান মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, প্রতিবছর বায়োলোজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, ইনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার ডিসিপ্লিনারি ক্যাটাগরিতে এ ফেলোশিপ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..