শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

ঈদ উপলক্ষে ৫’শ অসহায় পরিবারের মাঝে নাসিব যশোরের নগদ অর্থ বিতরণ

এবিএস রনি,শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৫০৩ ০০০ বার

৫’শ অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ করেছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার সকালে জয়তী সোস্যাইটির কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিউটি পার্লার এ্যাসোসিয়েশন ও বুটিকস্ হ্যান্ডিক্রাফটস্ কর্মরতদের মাঝে ঈদ উপহার স্বরুপ নগদ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, নাসিব যশোরের সভাপতি সাকির আলীসহ নাসিবের নেতৃবৃন্দ।

এদিন বিকেলে নাসিব যশোরের সভাপতি সাকির আলী উপস্থিত থেকে বিসিকে কর্মরত অসহায় ভ্যানচালক ও দিন মজুরদের মাঝেও নগদ অর্থ বিতরণ করেন।
নগদ অর্থ বিতরণকালে সাকির আলী বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে সেই সাথে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে মানুষ অসহায় জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে অসহায় ও দুস্থ্যদের পাশে দাঁড়াতে আমাদের এই ছোট্ট প্রয়াস।
এসময় উপস্থিত ছিলেন নাসিব যশোর জেলা শাখার পরিচালক ও এমইউসী ফুডস্ এর বাবস্থাপনা পরিচালক শ্যামল দাস (সিআইপি), চাঁদপাড়া ফাড়ির আইসি এসআই কাওছার আলম, এএসআই শরিফুজ্জামান, নাসিব যশোরের সদস্য তৌহিদুর রহমান বাবু, কাওছার আহমেদ, আবু ইসহাক বাবু প্রমুখ।
এদিন জয়তী সোস্যাইটি ও বিসিক ছাড়াও শহরের বিভিন্ন স্থানে মোট পাঁচশত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করে নাসিব যশোর জেলা শাখা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..