বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ঈশ্বরদীতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার,পরস্পরবিরোধী বক্তব্য দুই নেতার

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৫২৫ ০০০ বার

ঈশ্বরদীতে বিদেশি রিভলবার সহ সোহাগ আলী (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। তার কাছে একটি বিদেশী রিভলবার এবং এক রাউন্ডগুলি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে সোহাগের নিজ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহাগ উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী দক্ষিণপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।
দলীয় সূত্রে জানা যায়, অস্ত্রসহ গ্রেফতারকৃত সোহাগ সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন। তবে সোহাগ ছাত্রলীগের কেউ নই বলে জানান ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি।তিনি বলেন “কেউ বিএনপি শিবির থেকে এসে ছাত্রলীগের নামে অপকর্ম করলে তার ভার ছাত্রলীগের না।”
কিন্তু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাসের সাথে বাংলাদেশ সারাবেলা’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিপরীতধর্মী বক্তব্য পাওয়া যায়।সুমন দাস জানান সোহাগ ছাত্রলীগেরই কর্মী।
এদিকে এই পরষ্পরবিরোধী বক্তব্য যাচাই করে দেখা গিয়েছে সোহাগ ছলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন-আহ্বায়ক ছিলেন। এছাড়া ছাত্রলীগ কর্মী বলে অস্বীকার করা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি’র তিন দিন আগে পালন করা জন্মদিনেও দেখা গিয়েছে এক সাথে। তবে সোহাগের সাথে সখ্যতা বেশি ছিলো উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাসের। সোহাগের ফেইসবুক প্রোফাইলে সুমন দাসের সাথে একাধিক ঘনিষ্ঠভাবে তোলা অসংখ্য ছবি দেখা যায়।এর সত্যতা অনেক ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে মিললেও অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..