শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

ঈশ্বরদীতে আওয়ামীলীগ কার্যালয়ে সংঘর্ষের জেরে মামলা,গ্রেফতার-১

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯০ ০০০ বার
ঈশ্বরদীতে আওয়ামীলীগ কার্যালয়ে সংঘর্ষ, মামলা

গত ১৪ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের ভেতরে-বাইরে মেয়র মিন্টু ও ইসাহাক আলী মালিথা গ্রুপের দফায় দফায় সংঘর্ষের জেরে সেদিন রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

সংঘর্ষে মেয়র আবুল কালাম আজাদ মিন্টু,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক মালিথা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সজীব মালিথা,কৃষক লীগ নেতা আবু বকর মালিথা,যুবলীগ নেতা শফিকুল,আলমগীর, কালামসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

এদিকে গুরুতর আহত অবস্থায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক যুবলীগ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস সালাম খানের পুত্র রনি খানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।রনির চাচা মজিবর রহমান খান ঈশ্বরদী থানায় এই নিয়ে মামলা দায়ের করেছেন।


এজাহারে সংঘর্ষের কারনে স্থগিত হওয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি ও স্থগিত হওয়া পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাবেক ছাত্রনেতা সজীব মালিথা সহ ১৩ জনকে নামীয় ও অজ্ঞাত ৫০ জন সহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে উক্ত মামলায় ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলবার প্রামানিকের পুত্র ও মামলার ১০ নং আসামী মোঃ সানিকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
ঈশ্বরদীর আইনশৃঙ্খলা রক্ষার্থে কঠোর ভূমিকা নেয়ার কথা জানিয়েছেন ওসি শেখ নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..