বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতার প্রশাসনের সহযোগিতায় গণধর্ষণের আয়োজন করতে চাওয়ার স্ক্রিনশট ভাইরাল

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৭৯৮ ০০০ বার
ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতার প্রশাসনের সহযোগিতায় গণধর্ষণের আয়োজন করার স্ক্রিনশট ভাইরাল

ঈশ্বরদী উপজেলাধীন সাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলাম সরদারের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় গণধর্ষণের আয়োজন করতে চাওয়ার স্ক্রিনশট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জাজিরা রোজা,মুখ খোলা নামক আইডি সহ একাধিক ফেইসবুক একাউন্ট থেকে ছাত্রলীগ নেতা নাইমের সাথে মেসেজিং এর স্ক্রিনশট ভাইরাল করা হয়।স্ক্রিনশটে দেখা যায় জৈনক এক ব্যাক্তির সাথে তার প্রেমিকার মনোমালিন্য হলে সাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেই ব্যাক্তির প্রেমিকাকে প্রশাসনের সহযোগিতায় তুলে এনে গণধর্ষণ করে ভিডিও করে রাখতে বলেন।


তবে ঐ ব্যাক্তির সাথে ফেইসবুকে চ্যাটিং হলেও প্রশাসনের সহযোগিতায় গণধর্ষণ আয়োজন ও ভিডিও করতে চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাইম সরদার।
বাংলাদেশ সারাবেলাকে এই ছাত্রনেতা বলেন “এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ওই ছেলের সাথে আমার কথা হয়েছে ঠিকই।কিন্তু যেভাবে ছড়ানো হচ্ছে, তেমনটা না।আমার আইডি কেউ হ্যাক করে এধরনের মেসেজিং করে পরে মেসেজগুলো স্ক্রিনশট করে ডিলিট করে দেয়া হয়।যে বিষয়ে এগুলো ভাইরাল হওয়ার পর আমি জানতে পারি।”
এদিকে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি বলেন “ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন। এই সংগঠনের ঈশ্বরদী উপজেলার কেউ খারাপ বা বিতর্কিত কাজের সাথে জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রয়োজন হলে প্রশাসনিক ব্যবস্থা নেয়ারও দাবি থাকবে ছাত্রলীগের। ”

এদিকে প্রশাসনের সহযোগিতার কথা চ্যাটিং স্ক্রিনশটে থাকলেও প্রশাসনের কোন স্তরের কারো সাথে নাইমের তেমন সম্পর্ক আছে বলে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

One response to “ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতার প্রশাসনের সহযোগিতায় গণধর্ষণের আয়োজন করতে চাওয়ার স্ক্রিনশট ভাইরাল”

  1. Boss says:

    ওরে বাটপার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..