বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

ঋণের বোঝা মাথায় নিয়ে বড়াইগ্রাম পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ

শামীম হোসাইন তালহা, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫৩১ ০০০ বার

এক কোটি ৪৭ লাখ ৪১ হাজার ৮৪ টাকা দায় মাথায় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন নাটোরের বড়াইগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র মাজেদুল বারী নয়ন। সোমবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। পরে পৌরসভা মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে সচিব জালালউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও মৌটুসী আক্তার মুক্তা, মেয়রের পিতা মুক্তিযোদ্ধা আজাদুল বারী ও ওয়ার্ড কাউন্সিলর ফজলুর রহমান ফজের বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মেয়র পত্নী রত্না বানু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক রফিকুল বারী রফিক, প্রচার সম্পাদক আব্দুল বারেক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের হাতে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয়া হয়।

দায়িত্বগ্রহণ শেষে নবনির্বাচিত মেয়র তার বক্তৃতায় বলেন, পৌর কর্মকর্তা-কর্মচারীদের ৫ মাসের বেতন বকেয়া ও প্রায় দেড় কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে আমি পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছি। এ পৌরসভা হবে সার্বজনীন, দল-মত নির্বিশেষে পৌরসভার সর্বস্তরের নাগরিকদের জন্য এ পৌরসভার দ্বার সব সময় খোলা থাকবে। আমি পৌর নাগরিকদের আন্তরিক সহযোগিতা ও দোয়া নিয়ে এ পৌরসভাকে ঋণমুক্ত করাসহ প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করবো ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..