বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

একুশের সাজ-পোশাক

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৭১ ০০০ বার

বসন্তের মাস ফেব্রুয়ারি জুড়েই রয়েছে নানা আয়োজন। এর মধ্যে অন্যতম হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৮ ফাল্গুন, ১৩৫৯। দিনটি ছিল ইংরেজি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি।
ইতিহাসের লাল রঙে অর্জিত এ দিনটিকে পালন করা হয় কালো রং ধারণ করে। খালি পায়ে প্রভাতফেরি আর ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ভাষা দিবসের আয়োজন। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আমাদের গর্ব। তেমনি শহীদ দিবস হিসেবে আত্মত্যাগ ও শোকের। নিশ্চয় এ দিনটি নিয়ে আপনারও রয়েছে নানা পরিকল্পনা! কী পোশাক পরবেন, কীভাবে সাজবেন তা নিয়ে ভেবেছেন কিছু?

এদিন সাদা পাড়ে কালো শাড়ি বা সাদা কালো কামিজ পরতে পারেন। আর ছেলেরা পরতে পারেন কালো পাঞ্জাবি বা টি-শার্ট। এক্ষেত্রে বিভিন্ন বর্ণমালা বা গান কবিতার লাইন লেখা শাড়ি বা পাঞ্জাবি বেছে নিতে পারেন।

তবে ডিজাইন যাই হোক রঙের ক্ষেত্রে সাদা-কালোকে প্রাধান্য দেয়াই উত্তম। সাদা কালো ছাড়াও কালোর সঙ্গে লালের মিশ্রণও বিগত বছরগুলোতে চোখে পরছে। দেশের বিভিন্ন বুটিক হাউজগুলোর ডিজাইনাররা কাল রঙের সঙ্গে সাদা আর লাল দু’টি রংকেই এবার প্রাধান্য দিয়েছেন।


এছাড়াও সবুজ, হলুদ, নীল এসব রঙেও সাজছে একুশের পোশাক। কাপড়ের ক্ষেত্রে বেছে নিতে পারেন সুতি, তাঁত, মসলিন বা সিল্ক। বর্তমানের আবহাওয়ার সঙ্গে এসব কাপড় বেশ আরামদায়ক হবে। শিশুরাই বা বাদ থাকবে কেন? তাদের পোশাকেও ডিজাইনাররা নানা রঙে ফুটিয়ে তুলেছেন বাংলা বর্ণমালার আন্দোলনের ইতিহাস।


নারীরা শাড়ির সঙ্গে সাদামাটা খোঁপা করতে পারেন। সাজের ক্ষেত্রে চোখে কালো আইশ্যাডো আর কাজল লাগিয়ে নিন। ন্যুড কালারের লিপস্টিক ব্যবহার করুন। হাতে পরে নিন কাঠের, সুতার বা কাঁচের কালো চুড়ি। কপালে কালো একটি টিপ দিলেও কিন্তু মন্দ দেখাবে না। ছেলেরা পাঞ্জাবির সঙ্গে মাথায় বেঁধে নিতে পারেন বর্ণমালা লেখা রুমাল। হাতে ব্রেসলেটও পরতে পারেন।

 

 

মডেলঃ রিয়ানা ঐশী 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..