বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

ঐতিহ্যবাহী পোড়াদহ রেলওয়ে প্লাটফর্ম এ নেই কোন পাবলিক টয়লেট

কুষ্টিয়া প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৪ ০০০ বার

বাংলাদেশের ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে ৪ টা প্লাটফর্ম থাকলেও একটিতেও নেই কোন পাবলিক টয়লেট এর ব্যবস্হা। পোড়াদহ রেলওয়ে এমন একটি স্টেশন যেখান থেকে দেশের উত্তর বঙ্গ, দক্ষিণ বঙ্গ, পূর্ব, পশ্চিম দিকে সর্বত্র যোগাযোগ এর সু-ব্যবস্হা আছে এবং প্রতিদিন এই স্টেশন থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে কিন্তু অতীব দুঃখের বিষয় চলাচলরত এই হাজার হাজার যাত্রীদের জন্য নেই কোন পাবলিক টয়লেটের ব্যবস্থা।

উল্লেখ বৃটিশ আমলে এই স্টেশনে ৩টি প্লাটফর্মে ২০ টি টয়লেট ছিল তখন দেশে মানুষ ছিল ৩ কোটি। বর্তমানে প্রায় ১৮ কোটি লোক হলেও নেই একটিও পাবলিক টয়লেট। প্লাটফর্ম উন্নয়ন ও সংস্করণের কাজ শেষ হলেও নির্মাণ করা হয়নি পাবলিক টয়লেট।

শুধু তাই নয়, মধুমতী ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেন থেকে প্লাটফর্মের দুরত্ব প্রায় ১ থেকে দেড় ফিট। যার ফলে বৃদ্ধ, শিশু, মানুষেরা নামতে গিয়ে পড়ে গিয়ে দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। ইতোমধ্যে একজন নারী যাত্রী ও ফাঁকে পড়ে মারা গেছেন। আশপাশের মানুষের সাথে কথা বলে জানা যায় ব্যক্তিগত উদ্যোগে ২ প্লাটফর্মে পার্শ্বে ২ টা পাবলিক টয়লেট এর ব্যবস্হা থাকলেও গ্রিল দিয়ে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

জনস্বার্থে ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনা করে অতিদ্রুত ৪টি প্লাটফর্মে পাবলিক টয়লেট নির্মাণ করত: যাত্রী সাধারণের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..