বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

কয়রায় খাস জমিতে ভবন নির্মাণ, ব্যবস্থা নেয়নি ইউএনও

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৩৫৬ ০০০ বার

খুলনার কয়রা উপজেলায় মহারাজপুর ইউনিয়নে ভূমি অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় সড়ক ও জনপদ বিভাগের রাস্তার পাশের খাস জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন স্থানীয় ভূ-সম্পত্তির মালিক শফিকুল ইসলাম ও আব্দুল জলিল নামে দুজন ব্যক্তি।উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ করলেও ব্যবস্থা গ্রহণ করেনি ইউএনও রুলী বিশ্বাস।

খাস জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণের নিয়ম না থাকলেও লিজ নেওয়া জমিতে এক সপ্তাহ ধরে চলছে পাকা ভবন নির্মাণের কাজ।
যদিও বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে, ভবন নির্মাণকারী ব্যক্তি স্বীকার করেছেন লিজ নেওয়া সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ করা বেআইনী তবে তিনি জানিয়েছেন প্রশাসন কে ম্যানেজ করে কাজ করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের অন্তাবুনিয়া মৌজার অন্তাবুনিয়া গ্রামে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার পাশে নির্মিত হচ্ছে ভবনটি। স্থানীয় শফিকুল ইসলাম ও আব্দুল জলিল ভূমিহীন না হয়েও সড়কের পাশের গুরুত্বপূর্ণ খাস জমি দীর্ঘদিন ধরে ভিপি সম্পত্তি হিসেবে ভোগদখল করে আসছে। ভিপি সম্পত্তিতে স্থায়ী অবকাঠামো নির্মাণের নিয়ম না থাকলেও সেখানে তারা বহুতল ভবন নির্মাণ করছে।এ বিষয়ে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয় স্থানীয় গ্রাম পুলিশ মাহবুবুর রহমান।

সরেজমিন গিয়ে দেখা যায়,সড়ক ও জনপদ বিভাগের রাস্তার পাশে সরকার থেকে লিজ নেওয়া জমিতে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন ১০/১২ শ্রমিক। এর মধ্যে শেষ হয়েছে ভবনের বেজমেন্ট নির্মাণের কাজ।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ বলেন, আমার জানা মতে ভিপি খাস জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যায় না। তবে তারা বেড়া দিয়ে ভিতরে স্থায়ী অবকাঠামোর কাজ করছে।তবে এ বিষয়ে ইউনিয়ন পরিষদে কেহ কোন অভিযোগ দেয়নি।

সরকারি সম্পত্তিতে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে জানতে কয়রা উপজেলার নির্বাহী অফিসার রুলী বিশ্বাস কে একাধিকবার কল দিলেও কথা বলা সম্ভব হয়নি,ইউএনও অফিসের কর্মচারী কল রিসিভ করে জানিয়েছেন ইউএনও আলোচনা সভায় ব্যস্ত আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..