শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

কুবিতে আইকিউএসি’র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুরাদুল মুস্তাকিম,কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৪৪৭ ০০০ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল’র (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগের শিক্ষকদের নিয়ে ‘স্ব মূল্যায়ন রিপোর্ট লিখা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হকের সঞ্চালনায় এবং আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ জাহানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সেলফ এ্যাসেসমেন্ট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাদের গুণাবলীর একটি বিশেষ গুণ হচ্ছে লিডারশীপ। এই লিডারশীপ শুধু ছাত্রদের মধ্যেই নয়, সমাজের মধ্যেও। লিডারশীপ হয় সেক্রিফায়েস থেকে, আত্মসংযম থেকে, আত্ম নিয়ন্ত্রন থেকে, সেলফ এ্যাসেসমেন্ট থেকে। লিডারের দিকে সবাই তাকিয়ে থাকে, লিডার কি করে? লিডার যদি বিশ্বাস অর্জন করতে না পারে তাহলে লিডারশীপ অর্জন হয় না। আপনারা যা করেন তা নিজে বিশ্বাস করতে হবে এবং অন্যদেরও বিশ্বাস অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরই নির্ভর করছে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেক সুন্দর। যদি শিক্ষকরা তাদের কাজ ঠিকমতো পালন করে তাহলে এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানে পৌঁছে যাবে। এসময় আইকিউএসি এর পরিচালক ড. বনানী বিশ্বাস, প্রত্নতত্ত্ব ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সকল শিক্ষক এবং ফার্মেসী বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও আইন বিভাগের প্রোগ্রাম সেলফ এ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..