শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

কুবিতে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মুরাদুল মুস্তাকিম,কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪১৯ ০০০ বার

বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কালো ব্যাজ ধারণ, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্বরনে পালিত হয়েছে এই দিবসটি।

সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বুদ্ধিজীবীদের সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপরে সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর ঘোষণায় নিরস্ত্র জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির উপর অস্ত্র চালিয়েছিল। মুক্তিকামী বাঙালি সাহসিকতা ও বুদ্ধিমত্তার সাথে তাদের প্রতিহত করেছিল।

এসময় তিনি আরো বলেন, পাকহানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল যে বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারবে না তখন বাঙালি জাতির সূর্য সন্তান যাঁরা দিক নির্দেশনা দিত তাঁদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। বাঙালী জাতি সেই শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।

এরপর বাদ যোহর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..