বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

কুবির প্রশাসনিক ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ফের তালা

মুরাদুল মুস্তাকিম,কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৮৩৯ ০০০ বার

করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর প্রশাসনিক ভবনে ফের তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৩১ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। পরবর্তীতে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা‘শিক্ষার অধিকার ফেরত চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই’‘অনলাইন শিক্ষা মানি না, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না’ ‘দাবী মোদের একটাই শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই’‘হাটবাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’‘শিক্ষা নিয়ে প্রহসন, মানি না মানব না’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এসব স্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করে যাচ্ছি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশ্বস্ত করেছেন সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে।’

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আজ বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যদের একটা মিটিং আছে। সেখানে উপাচার্য তোমাদের সব দাবি দাওয়া তুলে ধরবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আজকে মিটিংয়ে আশা করছি পজিটিভ সিদ্ধান্ত আসবে। পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ই সবার আগে পরীক্ষা নেবো।

এ সময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে আমরাও স্বস্তিতে নেই। বরং ক্লাস পরীক্ষা নিতে পারলে আমাদেরও ভালো লাগবে। আমরাও তোমাদের দাবির পক্ষে। তোমরা একটু অপেক্ষা কর। আমরা বিষয়টা দেখছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..