বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

কুবি শিক্ষক সমিতির নির্বাচনে শামীম-কামাল প্যানেলের নিরঙ্কুশ বিজয়

মুরাদুল মুস্তাকিম,কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৩ ০০০ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি ২০২১ এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ১৫ টি পদেই আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নীল দল (শামীম-কামাল) পূর্ণাঙ্গ প্যানেলে বিজয় লাভ করেছে। এতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহন কার্যক্রম চলে। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।

নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে মো: সাদেকুজ্জামান, মোহাম্মদ মাকসুদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো: আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শাহ একলিমুর রেজা। কার্যকরী সদস্য পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো: রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো: তোফায়েল আহমেদ, মো: নাজমুল হক এবং আমান মাহবুব।

প্রসঙ্গত, এবারের শিক্ষক সমিতি নির্বাচনকে কেন্দ্র করে আগেই বিরোধ দেখা দেয় বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের মধ্যে। সে বিরোধ কে কেন্দ্র করে ফাঁটল ধরে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদেও। যার ফলে দুইটি পক্ষই নির্বাচনের জন্য পাল্টাপাল্টি কমিশন করে নীল দলের প্যানেল ঘোষণা করে। পরবর্তীতে ১০ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয় জরুরী সিন্ডিকেট সভায় দুইটি কমিশনকে সমন্বয় করে কমিশন পুনর্গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..