বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

কুমিল্লার চান্দিনায় অবিস্ফোরিত ৫টি মর্টার শেল উদ্ধার

নাফিউ জামান, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪০৯ ০০০ বার

কুমিল্লার চান্দিনায় বিএডিসি’র ভবন নির্মাণ কাজ চলাকালে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত ৫টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে চান্দিনা উপজেলা সদরে হাসপাতাল রোডে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার ভবন নির্মাণ কাজের মাটি খুঁড়ে ওই ৫টি মর্টার শেল পায় নির্মাণ শ্রমিকরা।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ মর্টার শেলগুলো উদ্ধার করে।মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধ কালীন সময়ের বলে ধারণা করছেন তারা।

নির্মাণ শ্রমিক মো. হজরত আলী জানান, আমরা ভবনের বেইস কাটার সময় প্রায় ৫ ফুট নিচে হঠাৎ কোদালের কোপ লাগে। এসময় প্রায় এক হাত লম্বা পিতলের একটি গুলির মতো দেখতে পাই। আরো ৬ ইঞ্চি নিচে গেলে কোদালের কোপে বিকট শব্দ হয়ে ধোঁয়ায় চারিদিক অন্ধকার করে ফেলে। আমরা ভয়ে দৌঁড়ে পালাই। ধোঁয়া কমে গেলে মাটি সরিয়ে একই রকম আরো ৪টি পাই। পরে আমরা ঠিকাদারকে ফোন করে বিষয়টি জানাই।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং সেগুলো অবিস্ফোরিত মর্টারশেল বলে নিশ্চিত হয়ে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময়ের মর্টার শেলগুলো মাটি চাপা দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা সেনাবাহিনীর মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..