বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

কুমিল্লার দেবিদ্বারে মন্দিরের শতবর্ষী মূর্তি ভাংচুর

নাফিউ জামান, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৮ ০০০ বার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নে লক্ষ্মীমূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, উপজেলার রসুলপুর গ্রামের দত্ত বাড়ির শতবর্ষী লক্ষ্মী মন্দীরের ভেতরে থাকা জয়া, নারায়ন ও বিজয়া’র ঘাড়, মাথা, হাত, নাক সহ মূর্তির বিভিন্ন অঙ্গ ভাংচুর করা হয়েছে। ওই ঘটনার সংবাদে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা,দেবিদ্বার থানার ওসি, নিজেরা করি সংস্থা, স্থানীয় ইউপি চোয়ারম্যান, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ ও পূঁজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রসুলপুর গ্রামের প্রবীণ শিক্ষক সূনীল চন্দ্র দত্তের স্ত্রী সূনীতি রানী দত্ত জানান, আমরা ওই মন্দিরে প্রত্যেহ আরাধনা করে থাকি। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় মন্দিরে পূজা ও প্রণাম জানাতে গিয়ে দরজা খুলেই দেখি ভেতরে থাকা মূর্তিগুলো ভাঙচুর অবস্থায় পড়ে আছে।

প্রবীণ শিক্ষক ও হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সূনীল চন্দ্র দত্ত(৭২) ও বল রাম দত্ত(৮৫) জানান, মন্দিরটি আমাদের পূর্বপুরুষরাও পূজা-অর্চনায় ব্যবহার করেছেন, আমরাও করে আসছি। যার বয়স প্রায় ১২০ বছর হবে। এ ঘটনা শোনার পর স্তম্ভিত হয়ে পড়ি।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আনোয়ার জানান, মন্দিরের দরজায় তালা না থাকার সুযোগে রাতের অন্ধকারে কে বা কারা, কি কারনে এটি
ঘটিয়েছে তা বোধগম্য নয়। এব্যপারে অভিযোগ গ্রহনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিষয়টি অবগত আছেন, এব্যপারে তদন্ত অব্যাহত আছে, তদন্তে অপরাধীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে। মূর্তি ও মন্দীরের সংস্কারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সহায়তা প্রদান
করা হবে। এ ব্যপারে এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনা তদন্তে সহায়তার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..