মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

কুমিল্লা-৫ আসন উপনির্বাচনে আলোচনায় কুবির সাবেক ছাত্রলীগ নেতা

মুরাদুল মুস্তাকিম,কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৫৮৫ ০০০ বার

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের প্রয়াত সাংসদ আব্দুল মতিন খসরুর শূন্য আসনে আগামী ১২ জুলাইয়ের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান। ইতোমধ্যে আসনটিতে নৌকার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন অন্তত তিন ডজন নেতা। যারা বিভিন্নভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

তবে এই তালিকায় তারুণ প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল আমীন অর্নব। যিনি প্রয়াত সাংসদ আব্দুল মতিন খসরু’র স্নেহভাজন বলে পরিচিত।

খোঁজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে বেশ কয়েকজন আওয়ামী মতাদর্শী নেতা এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন। এই তালিকায় রয়েছেন প্রয়াত সাংসদের স্ত্রী, ভাই এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধুর আদর্শের তরুণ নেতারা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন প্রথম যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল আমীন অর্নব বুড়িচং থানাধীন মোকাম ইউনিয়নের সম্ভ্রান্ত আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত তিনি। বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন ।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষে অর্ণব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। এবং এখানে ছাত্র রাজনীতি শুরু করেন। পরবর্তীতে অর্থনীতি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসএস এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই দেখতে পাই শিবির এবং ছাত্রদলের ক্যাম্পাস দখলের নীল নকশা। তখন আমিই সর্বপ্রথম ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম শুরু করি। শুরুর পথটা মসৃন ছিল না। রাজনীতি মুক্ত ক্যাম্পাসে মেস ভিত্তিক কার্যক্রমে শিবির তখন অনেকটাই এগিয়ে ছিল এবং ক্যাম্পাসে শক্ত অবস্থান করে নিয়েছিল। তখন আমরা স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন গঠন করি। আর এই সংগঠনের ব্যানারেই ছাত্রলীগের কার্যক্রম শুরু হয় এবং চলতে থাকে। পরবর্তীতে এই সংগঠনটিই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নামে আত্মপ্রকাশ করে।’

তিনি আরও বলেন, আমি চাই বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনগণের জন্য কিছু করতে। শিক্ষা, কর্ম সংস্হান, মাদক নির্মূলসহ সমাজের সকল অপ্রাপ্তি এবং অসংগতি নির্মূলে সততা নিষ্ঠার সাথে কাজ করতে চাই। আধুনিক, উন্নত, সমৃদ্ধ বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিনির্মাণে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা হবে আমার পথচলার একান্ত শক্তি।

ক্যাম্পাস সংশ্লিষ্টরা জানান, মূলত আল আমীন অর্নবদের কাছে দ্রুতই হার মানতে হয় শিবির ছাত্রদলসহ অন্য সংগঠনগুলোকে। যার ফলশ্রুতিতেই এখনো ক্যাম্পাসে ছাত্রলীগের শক্ত অবস্থান বিদ্যমান। এগুলো করতে গিয়ে তাকে অনেক হামলা এবং মামলার সম্মুখীন হতে হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সীমান্তবর্তী উপজেলা বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। তার মৃত্যুর পর থেকেই মূলত আসনটির পরবর্তী এমপি কে হবেন তা আলোচনায় আসে।

জানা গেছে, স্বাধীনতার পর থেকে আসনটিতে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল মতিন খসরু। ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ৫ বারের সাংসদ হয়ে নিজেকে আওয়ামী লীগের অপরিহার্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। তাই এ আসন থেকে মনোনয়ন পেতে যেকোনো প্রার্থীকেই কাটখড় পোড়াতে হবে বলে মনে করেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..