বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

কুষ্টিয়ার ভেড়ামারায় ওয়ার্ড আওয়ামী নেতা ইনতাজ শেখ সন্ত্রাসী হামলায় নিহত

মিফতা,কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১০৬৩ ০০০ বার

কুষ্টিয়ার ভেড়ামারার মহিষাডোরা এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে কতিপয় সন্ত্রাসীর হামলায় নিহত হয়েছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ রবিউল ইসলাম (৫৬), পিতাঃ মৃত সুন্নত শেখ, সাং- মহিষাডোরা, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়া বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ নিম্নরূপ – জমাজমি সংক্রান্তের বিরোধের কারনে বিবাদী (১) নাজিম (৫২), (২) সাবোত (৫৪), উভয় পিতাঃ মৃত আলিমউদ্দিন, (৩) সবুজ (২৯), পিতাঃ সাবোত, (৪) ইনসান (৫৪), (৫) ইজামদ্দীন (৪৭), (৬) জলিল (৪০), (৭) করিম (৩৮), সর্বপিতাঃ মৃত গোলাম রসুল, (৮) রাহাজ উদ্দীন (৫৫), পিতাঃ মৃত পঁচা জোয়ার্দ্দার, (৯) ফারুক (৩৪), (১০) রাজিব (৩০), উভয় পিতাঃ রাহাজ উদ্দীন, (১১) আনার (৪৪), পিতাঃ আনজের, (১২) রাকিব (২২), পিতাঃ আনার, (১৩) নাদের জোয়ার্দ্দার (৫৫), পিতাঃ মৃত তৈয়ব জোয়ার্দ্দার, (১৪) শিশির (২৫), পিতাঃ ইজাম উদ্দিন, (১৫) ভাদু ড্রাইভার (৫২), পিতাঃ মৃত মস্তক আলী, (১৬) আরিফ (৩৬), পিতাঃ নাজাত, (১৭) মিজানুর (৩৮), পিতাঃ হায়দার, সর্বসাং- মহিষাডোরা, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়াসহ অজ্ঞাত নামা ৩/৪জন বিবাদী গত ২২/১০/২০২২খ্রিঃ তরিখ রাত্রি আনুমানিক ০৯.২০ ঘটিকার সময় আনজের হাজী সাহেবের মহিষাডোরাস্থ মার্কেটের পেছনে আমার ভাই ইনতাজ (৪৭), পিতাঃ মৃত মুনতাজ, সাং- মহিষাডোরা, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়াকে একাকী পাইয়া বিবাদীগণ হত্যার উদ্দেশ্যে চারিদিক হইতে ঘিরিয়া ধরিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ সহ খুন জখমের হুমকি দেয়। ইনতাজ গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদী নাজিম হুকুম দিয়া বলে যে, ইনতাজ সালাকে শেষ করে দে। হুকুম পাওয়ার সাথে সাথেই বিবাধী সাবোত তার হাতে থাকা হাতুড়ি দিয়া ইনতাজের মাথার উপর স্বজোরে আঝাত করিয়া গুরুত্বর রক্তাক্ত জখম করে। বিবাদী সবুজ তার হাতে থাকা লোহার রড, ইনসান তার হাতে থাকা কাঠের বাটাম, ইমানউদ্দীন তার হাতে থাকা লাঠি দিয়া ইনতাজের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে আঘাত করিয়া নীলাফোলা জখম করে। ইনতাজকে মারার সময় তাহার ছেলে শাকিল (২২) ঠেকাইতে আগাইয়া আসিলে বিবাদী জলিল তার হাতে থাকা লাঠি, করিম তার হাতে থাকা কাঠের বাটাম, রাহাজ উদ্দীন এর হাতে থাকা ছোট লাঠি দিয়া শাকিলের শরীরের বিভিন্ন জায়াগায় এলোপাতাড়িভাবে আঘাত করিয়া গুরুত্বর নীলাফোলা জখম করে। শাকিলকে মারার সময় শাকিলের ফুফা ইউনুচ (৪৫), পিতাঃ জলিমদ্দিন শেখ, সাং- মহিষাডোরা ঠেকাইতে আগাইয়া আসিলে বিবাদী ফারুক তার হাতে থাকা লাঠি, রাজিব তার হাতে থাকা লোহার হাতুড়ি, আনার তার হাতে থাকা কাঠের বাটাম, রাকিব তার হাতে থাকা হকস্টিক, নাদের জোয়ার্দ্দার তার হাতে থাকা লাঠি দিয়া ইউনুচ এর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে আঘাত করিয়া গুরুত্বর নীলাফোলা জখম করে। বিবাদী শিশির, ভাদু, আরিফ, মিজানুরগণ ইউনুচকে এলোপাতাড়িভাকে কিলঘুষি মারিয়া গুরুত্বর নীলাফোলা কালশিরা জখম করে।

এলাকা বাসী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা ইনতাজ আলীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইনতাজ আলী রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা গেছে। ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইনতাজ আলী মহিষাডোরা এলাকার মৃত সুন্নত শেখের ছেলে।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইনতাজ আলী (৪৭) গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহিষাডোরাস্থ মার্কেটে বসে ছিলো। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ভেড়ামারার মহিডোরা এলাকার আলিমদ্দিনের ছেলে নাজিমের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশন্ত্র দল দেশীয় অস্ত্র দিয়ে আওয়ামী লীগ নেতা ইনতাজ আলীর উপর হামলা চালায়। ইনতাজ আলী গুরুতর আহত হলে তাকে এলাকাবাসী উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকা জনক হলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ইনতাজ আলী রোববার রাতে রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..