বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার রাস্তা প্রশস্তকরণ যানজট নিরসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিফতা, কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৪ ০০০ বার

পৌরসভা কতৃপক্ষের আয়োজনে আজ ৮ ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ভেড়ামারা পৌর কার্যালয় চত্বরে ব্যবসায়ী ও সুধী সমাজের সাথে শহরের প্রধান সড়কে যানজট ও সড়ক প্রশস্তকরণের বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত নাগরিকগণ যানজট রোধ ও সড়ক প্রশস্তকরনের জোর দাবি জানান এবং এ বিষয়ে সরকারি ও পৌরসভা কর্তৃপক্ষের সকল ইতিবাচক পদক্ষেপকে সমর্থন জানান। উল্লেখ্য পিএনপি প্রকল্পের আওতায় ভেড়ামার পৌরসভার জিকে ৩ নং ব্রিজ থেকে হিসনা ব্রিজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ভেড়ামারা পৌরসভা উক্ত প্রকল্প বাস্তবায়নে সহায়ক ভুমিকা পালন করছে।

ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় এই মর্মে সবাই মতৈক্যে পৌছান যে, ভেড়ামারা শহরে যানজট রোধ ও সড়কের প্রশস্ততকরণের লক্ষ্যে ইমারত রেখা লঙ্ঘণকারীদের বিরুদ্ধে নোটিশ দেবে পৌরসভা। জনস্বার্থে আইনানুয়ায়ী পদক্ষেপ গ্রহন করা হবে। ভেড়ামারা পৌরসভার শতাধিক দোকান মালিক এই নোটিশ পাবেন।

এছাড়াও মতবিনিময় সভায় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক আনসার আলী, বিশিষ্ট নাগরিক এডভোকেট আশরাফ হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোলায়মান মাষ্টার, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুল হাসান শিশির, যুবলীগ নেতা আসলাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত নাগরিকগণ যানজট রোধ ও সড়ক প্রশস্তকরনের জোর দাবি জানান এবং এবিষয়ে সরকারি ও পৌরসভা কর্তৃপক্ষের সকল ইতিবাচক পদক্ষেপকে সমর্থন জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..