মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

কুষ্টিয়া জেলা পরিষদ সদস্যকে সম্বর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা কে বরণ

মিফতা, কুষ্টিয়া প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৫৯৬ ০০০ বার

শুক্রবার সন্ধ্যায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য হিসেবে পুননির্বাচিত হওয়ায় ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আবু হেনা মোস্তফা কামাল মুকুল এর সম্বর্ধনা এবং ভেড়ামারা থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা কে আনুষ্ঠানিক ভাবে বরন করা হয়।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বক্তব্য রাখেন ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা নান্নু খান, সেকেন্ড অফিসার প্রতাপ কুমার প্রমূখ।

প্রধান অতিথি ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু সাংবাদিকদের বিভিন্ন দিক তুলে ধরে মূল্যবান পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন এবং সামাজিক সম্প্রতি বজায় রেখে চলাসহ অপ-সাংবাদিকতা রোধে কাজ করার জন্য সকল সাংবাদিকদের আহবান জানান।

আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে সবসময় এই শ্লোগান কে সামনে রেখে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব মানবিক কাজ করে থাকে যা প্রশংসনীয়। তাদের এই ধারাবাহিকতা অব্যহত থাকুক এই আমার প্রত্যাশা।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ভেড়ামারার মানুষের জন্য নিবেদিত ভাবে কাজ করতে চাই, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ২৪ ঘন্টা সবার জন্য আমার দরজা খোলা। সাংবাদিকরা রাষ্ট্রের আরেক চোখ। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাথে আমার হৃদয়ের সম্পর্ক হবে।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
দায়িত্বশীল সাংবাদিকতা দেশ,জাতি ও সমাজকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। দায়িত্বহীনতা ঘটাতে পারে মহা সর্বনাশ
সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ এর তীর্থস্হান কুষ্টিয়া জেলার সাংবাদিকরা সারা দেশের ন্যায় স্বচ্ছ/ সুস্থ ধারার সাংবাদিকতা থেকে ক্রমাগত দুরে চলে যেতে বসেছে। সাংবাদিকরা জাতির বিবেক, আয়না তাই তাদের কোন দল নেই কিন্তু বাস্তবে তার উল্টো টা পরিলক্ষিত হচ্ছে। এভাবে চলতে থাকলে মূল ধারার সাংবাদিকতা হারিয়ে এ প্রজন্ম এবং আগামী প্রজন্ম অপ-সাংবাদিকতা ছাড়া আর দেখতে পাবেনা কাঙাল হরিনাথ, শিশির কুমার ঘোষ,আলাউদ্দিন, সাইফুল ইসলাম মকুল মানিক শাহের মত আর প্রকৃত সাংবাদিকদের। সাংবাদিক সে যে স্তরেরই হোক না কেন দায়িত্ব সবারই সমান। দায়িত্বশীল সাংবাদিকতা দেশ,জাতি ও সমাজকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। দায়িত্বহীনতা ঘটাতে পারে মহা সর্বনাশ। সাংবাদিকতায় ভুলের কোন সুযোগ নেই। তাইতো মনীষিণীগন বলেছেন, ” এ কিং ক্যান ডু রং, বাট এ জার্নালিস্ট ক্যান নট”।
আমরা আজ মূলস্রোত থেকে ছিটকে গিয়ে দলীয় সমর্থন, তৈল মর্দন কারী, দালাল, চাঁদাবাজ, হলুদ সাংবাদিক,,, ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে চলেছি।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আমরা কারো তাবেদারী করিনা, অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সবসময় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের এক ঝাঁক তরুণ সাংবাদিক। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব ইতিমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে মানুষের হৃদয়ে আস্থা অর্জন করেছেন। আমাদের ক্লাবকে ধ্বংস করার জন্য কতিপয় ভুঁইফোঁড় অপসাংবাদিকরা উঠেপড়ে লেগেছে। আমরা নম্বর ওয়ান এ আছি এবং থাকবো ইনশাআল্লাহ। কোন যড়যন্ত্র আমাদের চলার পথকে আটকাতে পারবেনা। মাদক, চাঁদাবাজ, হলুদ সাংবাদিকদের কে সাবধান করে দিতে চাই আমাদের নিয়ে চিন্তা না করে নিজেদের কে নিয়ে চিন্তা করুন। দেশ ও জাতির কল্যাণে কাজ করুন, হিংসা, অহংকার জিদ বাদ দিয়ে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। দশের ভালো করতে না পারলেও ফিরে আসুন মাদক চাঁদাবাজির মত অপকর্ম থেকে। সাংবাদিকতার পেশাকে কলুষিত করার কোন অধিকার আপনাদের নেই।
জনস্বার্থে তিনি আরো বলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব চাঁদাবাজ মুক্ত। তাই ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে কেউ কোথাও কোন প্রকার চাঁদাবাজি করতে দেখলে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করুন এবং আমাদের কে জানান।
পরিশেষে আমন্ত্রিত সকল অতিথি এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..