বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

কুষ্টিয়া ভেড়ামারার হিসনা নদী দখল মুক্ত ও পুনঃখননের দাবী

কুষ্টিয়া প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৫৩৬ ০০০ বার

হিসনা নদীর জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে এলাকার প্রভাবশালী ভূমিদস্যুরা! নদী দখল মুক্ত ও পুনঃ খনন এর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এক সময়ের ক্ষরস্রোতা নদী হিসনা নদী, এখন তার ঐতিহ্য হারিয়ে মৃত প্রায়। প্রভাবশালী দখলদারদের দখলে হারিয়ে চলেছে আয়তন। এই নদী ভেড়ামারা উপজেলা হয়ে দৌলতপুর উপজেলার কোল ঘেঁষে মিরপুর উপজেলা দিয়ে বহমান ছিল এখন মৃতপ্রায়।
যে হিসনা নদীর একসময় ছিল পূর্ণ যৌবন, দেশের বিভিন্ন অঞ্চলের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠতে যার বুক চিরে, চলতো বড় বড় লঞ্চ-টলার। সেসব কথা এখন কেবলই ইতিহাস। নতুন প্রজন্মের কাছে অবিশ্বাস্য গল্প। সেই হিসনা নদী এখন পশুদের চারণভূমি আর কৃষকের ধান চাষের ক্ষেতে পরিণত
হয়েছে। দুই তীর দখল করে এখানে গড়ে উঠেছে বহুতল ভবনের পাশাপাশি আধাপাকা ঘরবাড়ি-দোকানপাটসহ বিভিন্ন ধরণের স্থাপনা। প্রয়োজনীয় সংস্কার না করায় ও খননের অভাবে হিসনা
নদী আজ মৃতপ্রায়। কালের বিবর্তনে এখন এ নদী মরা খালে পরিণত হয়েছে।
একসময় নৌকা চলতো কিন্তু এখন আর নৌকা চলার মত অবস্থা নেই, অনিয়ম আর সেচ্ছাচারিতায় ভরা হিসনা নদীতে ইজারাদাররা। একদিকে বৃষ্টির অভাবে কৃষকরা পাট জাগ দিতে পারছেনা অপরদিকে কৃষকরা হিসনাতে ইজারাদারদের কারণে পাট জাগ দিতে পারছেনা, কতিপয় ব্যক্তি জাগ দিলেও তাকে টাকা দিয়ে ম্যানেজ করে জাগ দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসব এলাকার প্রকৃতির উপর পড়েছে বিরুপ প্রভাব , নদী মাতৃক দেশ এই বাংলাদেশ নদীর গভীরতা হারানোর কারণে নেমে আসছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। হারিয়ে যাচ্ছে নদীর মাছ, সৌন্দর্য, ক্ষরস্রোতা।
অপরদিকে ভেড়ামারার কাঠেরপুল এলাকায় অবস্থিত হিসনা নদী এখন গুটি কয়েক প্রভাবশালী ভূমিদস্যু দখলদারদের ভূমিদস্যুরা হিসনা নদীর জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট ও বাড়িঘর নির্মান করে দখলে রেখেছে। এলাকাবাসী হিসনা নদীকে দখলদারদের কবল থেকে মুক্ত করতে একাধিকবার প্রশাসনের দারস্ত হলেও প্রশাসন অবৈধদখলদারদেকে উচ্ছেদ অভিযান চালিয়ে কোন দখলমুক্ত আজও করতে পারেনি।
ভূমিদস্যুরা নদীর জায়গা দখল করে বড়বড় বিল্ডিং করে রেখেছে। মাত্র কয়েকজন বিত্তশালী ভূমি দস্যু দখলদারদের কবল থেকে ঐতিহ্যবাহী হিসনা নদীর মুক্তির জন্য একাধিকবার সভা সমাবেশ ও মানববন্ধন করেও অবৈধদখলদারদের উচ্ছেদ করা যায়নি। অবিলম্বে হিসনা নদীর জায়গা অবৈধ দখলমুক্তসহ পুনঃখননের মাধ্যমে নদীর ঐতিহ্য নাব্যতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..