রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

কেমন আছে সাতক্ষীরার আম্পানে ক্ষতিগ্রস্তরা?

এস, এম, সেলিম রেজা
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪৬১ ০০০ বার

ঘূর্ণিঝড়, নিম্নচাপ, জলোচ্ছ্বাস এই নাম গুলো সাতক্ষীরার উপকূলবর্তী মানুষের কাছে খুবই পরিচিত এবং আতঙ্কিত নাম ও বটে। প্রায় প্রতিবছর ই প্রকৃতির নিষ্ঠুর করাল গ্রাসে নিপতিত হতে হয় এখানকার জনসাধারণদের। জীবন যুদ্ধে অস্তিত্বের টিকে থাকার লড়াইটা যেন প্রাকৃতিক দুর্যোগের সাথেই করতে হয় উপকূল সংলগ্ন এসব মানুষদের। ঠিক তেমনই এক লড়াই এর সম্মুখীন হতে হয়েছিল গত ২০ মে, ২০২০ তারিখে। এদেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে সুপার সাইক্লোন আম্পান তার তাণ্ডবলীলা দেখিয়ে দিয়ে যায়। কেড়ে নেয় কয়েক শ গবাদিপশুর প্রাণ, গৃহহীন হয়ে পড়ে অনেকে। ভেঙে যায় অনেকগুলা বেড়িবাঁধ, ফলশ্রুতিতে পানিবন্দি হয়ে পড়ে কয়েকটি গ্রাম।

সুপার সাইক্লোন আম্পানে সাতক্ষীরা জেলার আশাশুনি এবং শ্যামনগর উপজেলা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়। সরেজমিনে দেখা যায় আম্পান ঝড়ের পর বেড়িবাঁধ নির্মাণের গুরুদায়িত্ব সরকারিভাবে সেনাবাহিনীর হাতে ন্যাস্ত করা হয়। কিন্ত স্থানীয়রা জানান ঢিলেঢালা ভাবে কাজের অগ্রগতি চলতে থাকায়, তাদের ভোগান্তির ব্যাপ্তিকাল আরো দীর্ঘায়িত হয়েছে। এছাড়া আশাশুনির খোলপেটুয়া সহ কয়েকটা জায়গার বেড়িবাঁধ এর কার্যক্রমে তুষ্ট নন স্থানীয়রা।
স্থানীয়দের দাবী,” আমাদের ত্রাণ সামগ্রী চাই না, আনাদের মজবুত বেড়িবাঁধ নির্মাণ চাই “।

উল্লেখ্য দুর্বল বেড়িবাঁধের কারণে খোলপেটুয়া নদী ভাঙনের কবলে পড়ে প্রায় প্রতিবছরই পানি বন্দি থাকতে হয় এখানকার মানুষদের, সাথে সাথে মাছ চাষের ঘের গুলো পানিতে তলিয়ে হাজার হাজার টাকার ক্ষতির সম্মুখীন হন স্থানীয়রা।
আশাশুনি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,” প্রায় শতভাগ বেড়িবাঁধ নির্মাণ কার্যক্রম শেষ হয়েছে, এবং ঝুকিপূর্ণ বেড়িবাঁধ গুলোর মজবুতায়ন করা হয়েছে “।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..