বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

কোটালিপাড়া’য় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন জ্ঞানের আলো পাঠাগারের স্বেচ্ছাসেবীরা।

শেখ ইসমাইল, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৬৮৫ ০০০ বার

কোটালিপাড়া’য় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন জ্ঞানের আলো পাঠাগারের স্বেচ্ছাসেবীরা।গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার তারাশি গ্রামের ৬৫ বছর বয়সী বিধবা কৃষক উনজিলা বেগম ও হতদরিদ্র কৃষক রিপন মোল্লা করোনা মহামারীতে নিজের জমির ধান কাটার জন্য দিনমজুর খুঁজে না পেয়ে অসহায় হয়ে পড়েন। বিষয়টি জ্ঞানের আলো পাঠাগার কতৃপক্ষের দৃষ্টিগোচরে আসার পরে তারা অনালাইনে মিটিং করে ১০ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবী টীম গঠন করে এবং স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আজ বুধবার দরিদ্র কৃষকদ্বয়ের জমির ধান কাটা কাজে তারা সকলে অংশগ্রহণ করে।

উল্লেখ্য জ্ঞানের আলো পাঠাগার একটি অলাভজনক সামাজিক সংগঠন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে সংগঠনটি সচেতনতা বৃদ্ধি করতে তৎপর রয়েছে।বিভিন্ন কার্যক্রমেরই অংশ হিসেবে তারা এই কৃষকদ্বয়ের জমির ধান কেটে দিয়েছেন।

কৃষকদ্বয়ের সাথে কথা বলে জানা গেছে দিনমজুরের অভাবে তাদের জমির ধান কাটা নিয়ে তারা খুবই হতাশাগ্রস্ত ছিলেন। এ অবস্থায় জ্ঞানের আলো পাঠাগারের স্বেচ্ছাসেবীরা ধান কেটে দেয়ায় তারা দুশ্চিন্তামুক্ত হয়েছেন।

 

এদিকে ধান কাটায় অংশ নেয়া স্বেচ্ছাসেবীদের সাথে কথা বললে তারা প্রতিবেদককে জানান জ্ঞানের আলো পাঠাগার একটা সামাজিক সংগঠন হিসেবে অনেক আগে থেকেই কাজ করছে।করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সময় থেকেই বিভিন্ন কাজে জড়িত।আজকের অসহায় কৃষকের ধান কাটাও তারই অংশ।

সেবামূলক এসব কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবেন বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..