বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

কোটা বাতিলের দাবিতে উপাচার্যের সাথে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির বৈঠক ; প্রস্তাবিত কোটা প্রত্যাহার

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৯ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৫ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিশ্ববিদ্যালয় ভর্তিতে “বৃহত্তর ফরিদপুর” এর জন্য ২০% কোটা বরাদ্দ রাখার বিষয়ে প্রস্তাব করা হয়। এর বিরোধিতা করে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়।এদিকে আজ বুধবার কোটার বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কিউ.এম. মাহবুবের সাথে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।বৈঠকে কোটা প্রস্তাবনা বাতিলের জোর দাবি জানালে উপাচার্য যৌক্তিক ব্যাখ্যা জানতে চান।পরবর্তীতে শিক্ষক সমিতির প্রদত্ত ব্যাখ্যার সাথে একমত হয়ে প্রস্তাবিত কোটার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে।বিবৃতিতে বলা হয় “একাডেমিক কাউন্সিল কর্তৃক প্রস্তাবিত বৃহত্তর ফরিদপুর জেলার জন্য ২০% ভর্তি কোটা বরাদ্দ ও বাতিলের সিদ্ধান্তে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির বিবৃতি
গত ১৫/০২/২০২১ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল এর ২১ তম সভায় বৃহত্তর ফরিদপুর জেলার জন্য ২০% ভর্তি কোটা সংরক্ষিত রাখার প্রস্তাবটি শিক্ষক সমিতির নজরে আসে, যা সমিতিকে হতবাক করে। আমরা মনে করি, এই ধরনের মনগড়া ও অন্যায্য প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের ধারণার পরিপন্থী, যা উচ্চ শিক্ষাকে বাধাগ্রস্ত করবে। একইসাথে, এই ধরনের সিদ্ধান্ত অত্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সমতার সুযোগ বিনষ্ট করার পাশাপাশি শিক্ষার স্বাভাবিক পরিবেশকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করবে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শিক্ষক সমিতি ১৭/০২/২০২১ তারিখ দুপুরে উপাচার্য মহোদয়ের সাথে জরুরী বৈঠক করে এবং প্রস্তাবিত ২০% কোটা বাতিলের জোর দাবি জানায়। উপাচার্য মহোদয় বিষয়টি সম্পর্কে শিক্ষক সমিতির কাছে বিস্তারিত জানতে চান। আমরা ন্যায্যতার পক্ষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সার্বিক উন্নয়ন, ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে কোটা না রাখার জন্য আমাদের যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরি। উপাচার্য মহোদয় ২০% কোটা বাতিলের যোক্তিক আপত্তির সাথে একমত পোষণ করেন এবং এরই ধারাবাহিকতায় উপাচার্য মহোদয় কোটা সংশ্লিষ্ট প্রস্তাবটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
আমরা বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি সর্বদা ন্যায্যতার পক্ষে কাজ করব।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..