মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ক্লাস ও হল খুলতে সিভাসু’র একগুচ্ছ সিদ্ধান্ত

মনজুরুল ইসলাম, সিভাসু প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৬০৩ ০০০ বার

সরকারের নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম (ক্লাস/আবাসিক হলসমূহ) খুলে দিতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এই সিদ্ধাান্তসমূহ নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো- শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলকভাবে কোভিড-১৯ টেস্ট সনদ নিয়ে আবাসিক হলে উঠতে হবে। সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। হলসমূহে আইসোলেশন ও কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকগণ ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন। প্রতি সপ্তাহে সকলের বাধ্যতামূলক কোভিড-১৯ টেস্ট করা হবে। অগ্রাধিকারভিত্তিতে ছাত্রছাত্রীদেরকে ভ্যাকসিন প্রদান এবং সকলের এন্টিবডি টেস্ট-এর ব্যবস্থা করা হবে। কন্টাক্টলেস থার্মোমিটারের সাহায্যে প্রতিদিন শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করা হবে এবং হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হবে। চট্টগ্রামের স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য আবাসিক হলে থাকার সুযোগ সীমিত করা হবে। বিশ্ববিদ্যালয় খোলার শুরুতে প্রতি অনুষদের চূড়ান্ত পরীক্ষাগুলো সর্বপ্রথমে শুরু করা হবে। শারীরিক দূরত্ব বজায় রাখার সুবিধার্থে প্রত্যেক সেমিস্টারের ক্লাসসমূহ দুই ভাগে বিভক্ত করে নেয়া হবে।

সভায় অন্যানের মধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ, পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার-এর পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, ওয়ান হেল্থ ইনস্টিটিউট-এর পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো: কবিরুল ইসলাম খান, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: মনিরুল ইসলামসহ পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..