বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

খাগড়াছড়িতে দিনভর চলছে ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তি নাটকীয়তা

অংগ্য ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪৭৩ ০০০ বার

খাগড়াছড়িতে সম্মেলন না করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে রোববার দিনভর ছিলো নানা নাটকীয়তায় ভরা। শনিবার রাতে জেলা ছাত্রলীগের প্যাডে সভাপতি টিকো চাকমা এবং সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দীঘিনালা উপজেলা, দীঘিনালা কলেজ, মাটিরাঙ্গা এবং রামগড় উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটি অনুমোদনের পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি ঘাষণা করে।

ছাত্রলীগের এই প্রেস কমিটি ঘোষণাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে তৎক্ষনাৎ মাটিরাঙ্গা এবং দীঘিনালা ছাত্রলীগের কমিটি স্থগিত করে দেয় স্ব স্ব উপজেলা আওয়ামীলীগ।

আজ বরিবার (১৫ নভেম্বর) দূপুরে আবার শনিবার (১৪ নভেম্বর) অনুমোদন দেওয়া ৪ টি ইউনিটের কমিটির কার্যক্রম বিলুপ্তি ঘোষণা করে, জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজ ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করে করেন, তার স্বাক্ষর জাল করে উক্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনি এর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেবেন বলেও উল্লেখ করেন।

রোববার সারা দিন ব্যাপী ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এই প্রেস প্রেস খেলায় সমগ্র জেলার হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মী চরম বিভ্রান্ত হয়েছেন। কোন প্রেস বিজ্ঞপ্তি যে সঠিক আর কোনটি যে ভূয়া সেটি নিয়ে তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন।

জেলা ছাত্রলীগের এ সংকট দূরীকরণে তারা কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..