রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

খাগড়াছড়িতে বাড়ছে করোনার সংক্রমণ

অংগ্য ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৩ ০০০ বার

খাগড়াছড়িতে শীতকাল শুরুর আগেই বাড়ছে করোনার শনাক্তের সংখ্যা। মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিত না হওয়ার কারণেই আবারো বাড়ছে সংক্রমণ। কিন্তু এ নিয়ে সচেতনতা নেই সাধারণ মানুষের। গণপরিবহন, বাজার, দোকানপাট, সড়কসহ সব জায়গায় স্বাস্থ্যবিধি মানায় দেখা গেছে উদাসীনতা। অনেকের মুখেই দেখা যায়না মাস্ক।

সর্বশেষ মঙ্গলবার (১ ডিসেম্বর) আরও নতুন ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। খাগড়াছড়িতে এ নিয়ে ৭শত ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ৭শত ৭জন। এ পর্যন্ত ৪ হাজার ৫শত ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৪ হাজার ৫২০ জনের। গত মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।

বিশেষজ্ঞরা বলছেন, মানুষ সচেতন না হলে করোনাভাইরাস মোকাবিলা করা কঠিন হবে। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার পরামর্শও তাদের। করোনা সংক্রমণ রোধে মাস্ক পরতে মানুষকে বাধ্য করাসহ প্রয়োজন সরকারের কঠোর নজরদারি।

এদিকে খাগড়াছড়িতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলাই সাঁড়াশি অভিযান চালাচ্ছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে জেলা সহ প্রত্যেক উপজেলায় মাস্ক বিহীন ব্যক্তিদের অর্থদণ্ড দেওয়া হচ্ছে। মাস্ক না পরলে জরিমানা আদায় করা হচ্ছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, করোনায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারী কাউকে ছাড় দেবে না প্রশাসন। তিনি মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে এবং সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..