বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

খাগড়াছড়িতে রোলারের ধাক্কায় ১ শ্রমিকের মৃত্যু; আহত ১

অংগ্য ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৪৫৭ ০০০ বার

খাগড়াছড়ি পৌর শহরের সার্কিট হাউসের রাস্তার কার্পেটিং করা রোলারের ধাক্কায় প্রাণ গেলো নির্মাণ শ্রমিকের। নিহত ঐ শ্রমিকের নাম মোঃ জাফর আলী (৬৫)। একই ঘটনায় পর্বত আলী (৪০) নামে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয়েছে।

মৃত জাফর আলী সদর উপজেলার উত্তর সবুজবাগ এলাকার মৃত মোঃ বশির উদ্দিনের ছেলে। সে দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

কাজের শ্রমিক রমজান আলী জানান, হঠাৎ করে টিলার উপর থেকে কার্পেটিং করার রোলারটি নিচের দিকে নেমে আসতে শুরু করে। এক পর্যায়ে ড্রাইভার নিয়ন্ত্রণ করতে না পেরে লাপ দিয়ে পড়ে যায়। গাড়িটি গিয়ে নিছে থাকা আরেকটি মেশিনের সাথে দুইজনের গায়ে ধাক্কা দিলে এতে গুরুতর আহত হয় নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।

মৃত ব্যাক্তির ছেলে খোরশেদ আলম (২৪) জানান, আমরা অসহায় গরীব মানুষ। আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যে কাজে গিয়ে আমার বাবা মারা গেছে তারা যদি সমন্বয় করে আমাদের পরিবারের দিকে একটু সুদৃষ্টি দেয় এটাই আমার কাম্য।

২নং ওয়ার্ড কাউন্সিলর মানিক পাটোয়ারী জানান, এই ঘটনা খুবই মর্মান্তিক। মৃত ব্যক্তি আমার ওয়ার্ডের লোক। এটি পরিবারের জন্য দুঃখের বিষয়। এ বিষয়ে পৌর মেয়র ও ঠিকাদারসহ বসে একটা সমন্বয় করে এই পরিবারের জন্য যতটুকু সম্ভব করবো আমরা।

খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, পৌর এলাকায় রাস্তার কাজে গিয়ে এই লোকটি মারা গেছে। আমরা তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। এই বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে বসে শোকাহত পরিবারের জন্য যতটুকু সম্ভব সহযোগিতা করবো।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। হাসপাতালে লাশ পুলিশের হেফাজতে আছে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..