শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে, করোনাকালেও নিরাপদ নয় সড়ক

অংগ্য ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪৯৫ ০০০ বার

সাম্প্রতিক সময়ে পার্বত্য খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। দূর্ঘটনার কারণে সড়কে ঝড়ছে প্রাণ। সড়ক দুর্ঘটনায় একটি মৃত্যুর সঙ্গে যেন কোনো কোনো ক্ষেত্রে গোটা পরিবারেরই মৃত্যু হয়।

২০১৯ সালের হিসেবে পার্বত্য খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে ০৭টি। এতে নিহত হয়েছে ২৭ জন ও আহত হয়েছে ১০ জন। কিন্তু ২০২০ সালে এসে তা বেড়েই চলেছে। তার সঠিক কোনো পরিসংখ্যান এখনো জানা যায়নি। কিছুদিন আগে মঙ্গলবার (৪ নভেম্বর) খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মাটিরাঙ্গাস্থ সাপমারা নামক এলাকায় বাস দুর্ঘটনায় আহত হয় ৪৫ যাত্রী। তাদের প্রাথমিক চিকিৎসার কাজে হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলায় দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ০২ জন আহত এবং ০১ জন নিহত হন।

এ প্রতিবেদন লেখার সময় খোঁজ নিয়ে জানা গেল, দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকবাহী গাড়ির ড্রাইভারদের পার্বত্য এলাকায় গাড়ি চালনায় অনভিজ্ঞতাকে দায়ী করা হচ্ছে।

তাছাড়া, সড়ক দুর্ঘটনার জন্য আরও বেশ কয়েকটি কারণকে দায়ী করা হচ্ছে। সেগুলো হচ্ছে, মোটর সাইকেলের অনিয়ন্ত্রিত গতি, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং প্রবণতা, চালকের অদক্ষতা, যাত্রী ও পথচারীদের অসতর্কতা ইত্যাদি নানা কারণে দুর্ঘটনা ঘটছে বলে জানা গেছে।

সড়ক পরিবহন আইন ২০১৮ কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি গণপরিবহন চালকদের প্রশিক্ষণে জোর দেয়া না গেলে এর নিরসন হবেনা বলছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..