বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

খুটাখালীতে দখলকৃত চরের কর্ণার না কেটে ব্লক ডাম্পিং; উজানের পানিতে পাড় ভাঙ্গার শঙ্কা

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩৩২ ০০০ বার

চকরিয়া  উপজেলার খুটাখালী খালের দখলকৃত চরের কর্ণার না কেটে ব্লক ডাম্পিং করা হলে চলমান বর্ষায় উজান থেকে আসা ঢলের পানিতে খালের উত্তরপাশের চলাচল পথ, বাড়িঘরসহ ফসলি জমি ভেঙ্গে খালে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা আশঙ্কা করা হচ্ছে। এমন অভিযোগ স্থানীয় এলাকাবাসী ও জন-প্রতিনিধির। সরেজমিন গেলে, স্থানীয় এলাকাবাসী ও সংরক্ষিত মহিলা মেম্বার পারভিন আকতার সাংবাদিকদের অভিযোগের সুরে জানান, প্রবাহমান খুটাখালী খালের ৫ ও ৭নং ওয়ার্ডস্থ রাবার ড্যাম সংলগ্ন পূর্বপাশে শুষ্ক মৌসুমে বিশাল চর উঠে। এ চরটি একই এলাকার মাষ্টার আহমদ খায়েরের ছেলে ইসলাম আহমদ দখল করে রাখেন। ক্রমান্বয়ে চরটি বড় আকার ধারণ করে। বর্তমানে চরটিতে ব্লক বানিয়ে স্তুপ করে রাখা হয়। পরে ঠিকাদার খালের বর্তমান নকশা অনুসারে ব্লক ডাম্পিং কাজ শুরু করেন।এমতাবস্থায় গত কয়েকদিনে ভারি বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে চরের কর্ণারের ধাক্কায় খালের উত্তরপাশের সড়ক ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে এভাবে ডাম্পিং কাজ শেষ হলে, চলতি বর্ষা মৌসুমে উত্তরপাশের সড়ক, বাড়িঘরসহ ফসলি জমি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলে অভিযোগ করে বলেন, চরের কর্ণারের সামান্য মাটি কেটে ব্লক ডাম্পিং করলে রক্ষা পেতে পারে খালের উত্তরপাশের বাড়িরঘরসহ ফসলিজমি। সূত্রে জানা গেছে, খালের বুকে জেগে উঠা চরটি কারো খতিয়ানি জায়গা নয়, এটি খাস জায়গা। তাই জনস্বার্থে বিষয়টি ঠিকাদার, উপ-প্রকৌশলী সহ স্থানীয় চেয়ারম্যানকে অবগত করেছি।এমনকি, এবিষয়ে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন বলে জানান মহিলা মেম্বার পারভিন আক্তার। অভিযুক্ত ব্যক্তি চরের মালিকানা দাবিদার ইসলাম আহমদের কাছে চর দখল করে রাখার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার নাল জায়গা কেটে খালের জন্য দিতে পারবো না। এমন অনুরোধ না রাখতে তিনি স্পষ্ট করে প্রতিবেদকে জানিয়ে দেন। এবিষয়ে ঠিকাদার গিয়াস উদ্দিন বলেন, চরটি আমি ভাড়া নিয়েছিলাম ব্লক তৈরির কাজের জন্য। ভাড়াদাতা চরটি না কাটতে অনুরোধ করেন। এখন এলাকার স্বার্থে তিনি মানবিকতা দেখালে, আমি এলাকাবাসীর অভিযোগ সমাধান করতে পারতাম।এখন আমি শিডিউল মত কাজ করছি।তাহলে জনস্বার্থে নালিশী জায়গাতে কাজ বন্ধ রেখে অন্য দিক করব। অভিযোগ থাকলে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন। এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের চকরিয়ার দায়িত্বে থাকা উপ-প্রকৌশলী জামাল হোসেন বলেন, বেঁড়িবাধের কাজটি খালের বর্তমান নকশা মত হচ্ছে। এতে কারো অভিযোগ থাকলে উধ্বর্তন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর জন্য বলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..