বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

খুবিতে সরকার ঘোষিত তারিখে হল খোলাসহ শিক্ষাকার্যক্রম শুরু করতে দ্রুত সার্বিক প্রস্তুতি সম্পন্নের সিদ্ধান্ত

অভিজিৎ দে,খুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮০ ০০০ বার

আজ ২৪ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকার ঘোষিত নির্দিষ্ট তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খোলাসহ শিক্ষাকার্যক্রম শুরু করার ব্যাপার নিয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সম্প্রতি শিক্ষামন্ত্রীর প্রেস ব্রিফিং এবং সেখানে প্রদত্ত নির্দেশনাবলী অবহিত করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় আলোচনা-পর্যালোচনার পর হল খোলার প্রাক-প্রস্তুতি হিসেবে সংস্কার বা মেরামতের প্রয়োজন হলে তা দ্রুততম সময়ে সম্পন্নের জন্য নিদের্শনা দেওয়া হয়। এছাড়া হলের পরষ্কিার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য পারিপার্শ্বিক পরিবেশ নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে প্রয়োজনীয় অনুসঙ্গ ও উপকরণ নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসমূহের পরিবেশ ও স্বাস্থ্যসম্মত দিক নিয়েও আলোচনা করা হয়।

অপরদিকে অনলাইনে প্রয়োজনীয় ক্লাস অব্যাহত রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিসিএস পরীক্ষা পেছানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..