মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

খুলনায় সাত দিনের লকডাউন ঘোষণা

আজিজুর রহমান, সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫৪৬ ০০০ বার

আগামী ২২ জুন মঙ্গলবার থেকে সাত দিনের জন্য খুলনা মহানগর ও জেলার নয় উপজেলায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।

শনিবার (১৯ জুন) জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক থেকে দুপুরে এই সিদ্ধান্ত জানানো হয়। এই সময় বাইরে থেকে কোনো গণপরিবহন খুলনা জেলা এবং মহানগরীতে প্রবেশ করতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়।

রবি ও সোমবার দু’দিন বাজার ও খাদ্য সামগ্রী সংগ্রহ করতে এবং প্রচারের জন্য সময় দেওয়া হয়েছে বলে জানানো হয়।এর আগে সকালে ১৩০ শয্যার করোনা হাসপাতালের চিকিৎসক ডা. সুহাস রঞ্জন হালদার জানান, সেখানে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৮ জন করোনায় ও তিনজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। এই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন, সুস্থ হয়েছেন ৪৪ জন। আইসিইউতে রয়েছেন ১৯ জন।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে ৮ জনের এবং ইয়েলো জোনে তিনজনের মৃত্যু হয়। রেড জোনে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর মধ্যে সাতক্ষীরার ৩ জন, যশোর ও খুলনায় ২ জন করে ও পিরোজপুরে একজন।

শনিবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৬ জন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ-এর পিসিআর মেশিনে ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ১৪৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ ৭ জন মারা গেছেন কুষ্টিয়ায়। এছাড়া সাতক্ষীরায় ৪, যশোর ও খুলনায় ৩ জন করে, চুয়াডাঙ্গা ও মেহেরপুর ২ জন করে ও ঝিনাইদহে এক জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত খুলনা বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৭৯৭ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..