মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

‘গণবিরোধী বাজেট’ আখ্যায়িত করে ফরিদপুরে বাম গনতান্ত্রিক জোটের উদ্যোগে প্রতিবাদী সমাবেশ

শিতাংশু ভৌমিক অংকুর,ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪৬১ ০০০ বার

প্রস্তাবিত বাজেট প্রত্যাখান করে ‘গণবিরোধী বাজেট’ আখ্যায়িত করে ফরিদপুরে বাম গনতান্ত্রিক জোটের উদ্যোগে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১ টায় ফরিদপুরে জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ হয়।

নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংসদে যে প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে তাতে জনগণের আশা আকাঙ্খার কোন প্রতিফলন নেই। জনগণের আকাঙ্খা পুরণ করতে স্বাস্থ্যখাতে ব্যাপক বরাদ্দ দরকার ছিল। করোনা পরিস্থিতি আরও খারাপ হলে ব্যাপক লকডাউন দেওয়ার প্রয়োজন হতে পারে। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে অনেক আগেই আমরা বলেছি চার কোটি দরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা না দিয়ে লকডাউন সফল করা সম্ভব নয়। খাবারের অভাবে শ্রমজীবী মানুষ লকডাউন মানতে পারে না। দরিদ্র মানুষের খাদ্যের ব্যবস্থা করার কোন আলামত প্রস্তাবিত বাজেটে নেই। শিক্ষাখাতে বরাদ্দ না বাড়িয়ে গতানুগতিক প্রস্তাব করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর উপর ১৫% ভ্যাট আরোপ করা সহ গার্মেন্টস মালিক ও ব্যবসায়ী বান্ধব বাজেটের কথা বলা হয়েছে।আবার কালো টাকা সাদা করার জন্য সুযোগ প্রতিবছর বছর রাখা হচ্ছে কিন্তু কালো টাকা উদ্ধার করার কোন কথা নেই। আসলে প্রস্তাবিত বাজেট ধনীদের স্বার্থে করা হয়েছে। এই বাজেট প্রত্যাখ্যান করে চুড়ান্ত বাজেট প্রণয়নে শ্রমবান্ধব কর্মসংস্থানমূখী ও আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাজেট প্রণয়ন করার দাবি জানান।

সমাবেশে বাম গনতান্ত্রিক জোটের ফরিদপুর জেলার সমন্বয়ক অরুণ কুমার শীলের সভাপতিত্বে ও সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেনের সঞ্চালনায় এ সময় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সংগঠক আবুল কলাম আজাদ, ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিতাংশু ভৌমিক অংকুর।

আরও উপস্থিত ছিলেন, ওয়ার্কাস পার্টি (মার্ক্সবাদী) এর নেতা শহিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুরের নেতা আরশাফুল আলম বাবু,যুবনেতা শাদাত শাওন, ইমদাদ মিয়া, ছাত্র নেতা অরবিন্দু বিশ্বাস,বলাই পাল,সুমন মালাকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..