বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

গবেষণায় অনুদান পাবেন খুবি শিক্ষার্থীরা

খুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৮ ০০০ বার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব ডিসিপ্লিনের স্নাতকোত্তর (মাস্টার্স) এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের পিএইচডি গবেষণার জন্য অনুদান প্রদান করা হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস-এর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২০২২ অর্থ বছর থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) এমফিল এবং পিএইচডি গবেষণার অনুদান প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে ডিসিপ্লিন প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুলের ডিন বরাবর আবেদন করতে বলা হয়েছে।

আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। গবেষণার অনুদান সংক্রান্ত আবেদন ফরম সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পাওয়া যাবে।

আরও জানা যায়, ডিসিপ্লিন বাছাই কমিটি দ্বারা নির্বাচিত শিক্ষার্থীরা যোগ্যতার মানদন্ডের ভিত্তিতে থিসিস টার্মে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন প্রতিমাসে ৫০০০ টাকা হারে গবেষণা অনুদান পাবেন। এছাড়া এমফিল/পিএইচডি গবেষণার জন্য প্রতি মাসে যথাক্রমে ৮,০০০ টাকা/ ১০,০০০ টাকা হারে গবেষণা-অনুদান পাবেন শিক্ষার্থীরা।

এ গবেষণা অনুদান প্রতি ৬ মাস অন্তর প্রদান করা হবে। গবেষণা অনুদানের সময়সীমা হবে ১২ মাস। গবেষণা প্রোগ্রামের মেয়াদ ১২ মাস পেরিয়ে গেলেও একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ এক বছরের জন্যই গবেষণা অনুদান প্রদান করা হবে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের স্নাতকোত্তর ব্যাচের শিক্ষার্থী রায়হানুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আর্থিক সহায়তা পেলে অনেক শিক্ষার্থীরাই গবেষণায় আগ্রহী হবে। এবং এতে আমাদের গবেষণার পথ আরও সুগম হবে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন, ‘যেহেতু আমাদের এখানে আগে কখনও এ সুযোগটা ছিলো না। বর্তমান প্রশাসন এই উদ্যোগ নিয়েছে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার দিক থেকে আরও এগিয়ে যেতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, ‘শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য গত সিন্ডিকেটে গবেষণার অনুদান সংক্রান্ত এই নীতিমালা পাশ হয়েছে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে পারে না আশা করি এই প্রণোদনার মাধ্যমে তাঁরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণায় আরও উৎসাহী হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..