মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

গোপালগঞ্জে ইজিবাইক রাখা নিয়ে সংঘর্ষে ওসি সহ আহত ৪৫

মেজবা রহমান, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৯ ০০০ বার

গতকাল ১৪ ই ফেব্রুয়ারি (রোববার) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট ইউনিয়নের চৌরঙ্গী বাজারে সড়কে ইজিবাইক রাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ ৪৫ জন আহত হয়েছেন।

এ সময় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি, রাবার বুলেট বর্ষণ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, চৌরঙ্গী মোড়ে সড়কের উপর ইজিবাইক রাখাকে কেন্দ্র করে রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার মুন্সী ও ইজিবাইক চালক বরইহাট গ্রামের আরমান সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় তাদের দু’জনের মধ্যে বাকবিতন্ডের ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মোল্যা ও সহ-সভাপতি আবুল বাশার মুন্সীর সমর্থক দু’পক্ষে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রাজপাট, বরইহাট, দৈহিসার, বড়বাহিরবাগ, বরইহাট ধোপাপাড়া শুক্তাগ্রাম, নাটগ্রামের লোকজন রামদা, ঢাল, সড়কি, টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে রামদিয়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কাশিয়ানী থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উভয়পক্ষের উত্তেজিত লোকজনের ছুঁড়া ইটের আঘাতে কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমানসহ ৬ পুলিশ সদস্য ও অন্তত ৪৫ গ্রামবাসী আহত হয়েছেন আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২৩জনকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..